পাকিস্তানের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি খুশদিলের

স্পোর্টস ডেস্ক
১০ অক্টোবর ২০২০, ১৪:৫০আপডেট : ১০ অক্টোবর ২০২০, ১৫:২১

খুশদিল শাহ, ৩৫ বলে করেছেন সেঞ্চুরি ব্যাটে ঝড় তুললেন তিনি। একের পর এক বল উড়িয়ে কিংবা গড়িয়ে করলেন সীমানা ছাড়া। খুশদিল শাহর খেলা ১৭ শটই গিয়েছে বাউন্ডারির বাইরে। টর্নেডো ইনিংসে এই ব্যাটসম্যান গড়ে ফেলেন নতুন এক রেকর্ড। পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরি এখন তার দখলেই। শুক্রবার রাতে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে সাউদার্ন পাঞ্জাবের এই ব্যাটসম্যান মাত্র ৩৫ বলে করেছেন শতক।

এরই সঙ্গে তিনি ভেঙেছেন আহমেদ শেহজাদের রেকর্ড। এতদিন রেকর্ডটা তিনি ধরে রেখেছিলেন ৪০ বলে তিন অঙ্কের ঘর ছুঁয়ে। এই রেকর্ডে আবার জড়িয়ে আছে বাংলাদেশের নাম। কেননা শেহজাদ তার ঝড়ো ইনিংসটি খেলেছিলেন ২০১২ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)।

তার সেই রেকর্ড এবার নিজের করে নিয়েছেন খুশদিল। পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরির কীর্তির সঙ্গে তার ৩৫ বলের ইনিংসটি ক্রিকেট বিশ্বের যেকোনও ব্যাটসম্যানের পঞ্চম দ্রুততম। খুশদিল রেকর্ড গড়া ইনিংসটি সাজিয়েছেন ৮ বাউন্ডারি ও ৯ ছক্কায়।

সিন্ধুর বিপক্ষে ২১৭ রানের কঠিন লক্ষ্যে সাউদার্ন পাঞ্জাব মাত্র ৪৩ রানে হারায় ৪ উইকেট। ওই জায়গা থেকে খুশদিল দলকে শুধু টেনেই তুললেন না, দুর্দান্ত জয়ও উপহার দিলেন। পাঁচ নম্বরে নেমে আউট হওয়ার আগে ৩৬ বলে খেলে যান ১০০ রানের ঝলমলে ইনিংস।

বিশ্বের দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির তালিকার পঞ্চম স্থানে ২৫ বছর বয়সী এই পাকিস্তানি। তার ওপরে আছেন কেবল ক্রিস গেইল (৩০ বলে), ঋষভ পান্ত (৩২ বলে), উইহান লুবে (৩৩ বলে) ও অ্যান্ড্রু সাইমন্ড (৩৪ বলে)।

জাতীয় দলের জার্সিতে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ডটা যৌথভাবে দখলে রেখেছেন ভারতের রোহিত শর্মা ও দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। দুজনই তিন অঙ্কের ঘর ছুঁয়েছেন ৩৫ বলে।

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী