দুই সপ্তাহের ছুটিতে তামিম-মুশফিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২০, ১৯:৩৭আপডেট : ২৬ অক্টোবর ২০২০, ১৯:৩৭

দুই সপ্তাহের ছুটিতে তামিম-মুশফিকরা দীর্ঘ বিরতির পর বিসিবি প্রেসিডেন্ট’স কাপ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশের ক্রিকেটাররা। টানা অনুশীলন ও টুর্নামেন্ট খেলার ধকল কাটিয়ে উঠতে তামিম-মুশফিকদের দুই সপ্তাহের বিশ্রাম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বিসিবি প্রেসিডেন্ট’স কাপের ফাইনাল না খেলায় তামিম একাদশে থাকা জাতীয় দলের ক্রিকেটারদের ছুটি শুরু হয়েছে ২১ অক্টোবর থেকে। অন্যদিকে মুশফিক ও মাহমুদউল্লাহদের ছুটি শুরু হয়েছে আজ (সোমবার) থেকে। তবে বিসিবি ছুটি দিলেও ক্রিকেটাররা চাইলে ব্যক্তিগত অনুশীলন করতে পারবেন। এ সময় হাইপারফরম্যান্স ইউনিটের (এইচপি) ক্যাম্প চলার ফাঁকে তামিম-মুশফিকরা মিরপুরে অনুশীলন করতে পারবেন।

দুই সপ্তাহের ছুটি শেষে আবারও শুরু হবে অনুশীলন। আগামী ১৫ নভেম্বর ৫ দল নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এই টুর্নামেন্ট শুরুর আগে ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয়ে ঢুকতে হবে। এজন্য করোনা পরীক্ষায় হতে হবে নেগেটিভ।

এদিকে আগামী ২৯ অক্টোবর একবছরের নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলছে সাকিব আল হাসানের। ফলে ১৫ নভেম্বর শুরু হতে যাওয়া ৫ দলের টি-টোয়েন্টি টুর্নামেন্টে তার খেলতে কোনও বাঁধা থাকবে না।

জানা গেছে, টুর্নামেন্টের প্রস্তুতির লক্ষ্যে নভেম্বরের প্রথম সপ্তাহে দেশে আসবেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। শুধু তা-ই নয়, দীর্ঘদিন ধরে ক্রিকেটের বাইরে থাকা মাশরাফিরও টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ফেরার কথা রয়েছে। যদিও হ্যামস্ট্রিং চোটে এই মুহূর্তে বিশ্রামে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

/আরআই/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের