পাল্টে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট নির্ধারণ

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০২০, ১৪:৫০আপডেট : ২০ নভেম্বর ২০২০, ১৫:০৯

নতুন নিয়মে ভারতকে টপকে শীর্ষে অস্ট্রেলিয়া করোনাভাইরাসে ক্রিকেট ক্যালেন্ডার ওলটপালট। স্থগিত হয়েছে অনেক সিরিজ, সামনে যেগুলো আছে, সেগুলো নিয়েও আছে শঙ্কা। তাই টেস্ট চ্যাম্পিয়নশিপ নির্ধারিত সময়ে শেষ করা যাবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে আইসিসির লক্ষ্য, ২০২১ সালের জুলাইয়েই ফাইনাল আয়োজনের। সেই চিন্তা থেকেই পয়েন্ট নির্ধারণের আগের নিয়ম পাল্টে ফেললো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। এতদিন একটি সিরিজ থেকে প্রাপ্ত পয়েন্ট যোগ হলেও এখন থেকে সম্ভাব্য পয়েন্টের মধ্যে দলটি কত পয়েন্ট অর্জন করতে পেরেছে, সেটি যোগ হবে। অর্থাৎ, সিরিজের মোট পয়েন্টের শতকরা হিসাব অনুযায়ী পয়েন্ট যোগ হবে।

নতুন এই নিয়মের কারণে ভারতকে নেমে যেতে হয়েছে দুই নম্বরে, আর শীর্ষে বসেছে অস্ট্রেলিয়া। ভারতের খেলা ৪ সিরিজের সম্ভাব্য পয়েন্ট ছিল ৪৮০, তবে তারা তুলতে পেরেছে ৩৬০। পয়েন্ট প্রাপ্তির হার ৭৫ শতাংশ। অন্যদিকে তিন সিরিজের সম্ভাব্য ৩৬০ পয়েন্টের মধ্যে ২৯৬ তুলে অস্ট্রেলিয়ার পয়েন্ট প্রাপ্তির হার ৮২.২২ শতাংশ। নতুন এই নিয়মের ফলে ভারতকে টপকে শীর্ষে বসেছে অস্ট্রেলিয়া।

তবে এই নিয়মে বাংলাদেশের অবস্থানের কোনও বদল হয়নি। এখনও ৯ দলের টেস্ট চ্যাম্পিয়নশিপে সবার নিচে মুমিনুল হকরা। এই প্রতিযোগিতায় বাংলাদেশ খেলেছে দেড় সিরিজ, ভারতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ২-০তে হোয়াইটওয়াশ হওয়ার পর পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের সিরিজের একটি খেলে সেখানেও হার নিয়ে ফিরেছে। অন্য ম্যাচটি করোনাভাইরাসের কারণে খেলা হয়নি। তিন ম্যাচ থেকে কোনও পয়েন্ট অর্জন করতে না পারায় শতাংশের হিসাবেও অবস্থান পরিবর্তন হয়নি বাংলাদেশের।

টেস্ট চ্যাম্পিয়নশিপে ৯ দলের ৬ করে সিরিজ খেলার কথা। তিনটি ঘরের মাঠে, তিনটি অ্যাওয়ে। কিন্তু করোনার থাবায় এরই মধ্যে বেশ কয়েকটি সিরিজ স্থগিত হয়ে গেছে। সেগুলো নতুন করে আয়োজনের পরিকল্পনায় চললেও ২০২১ সালের মধ্যে সব সিরিজ খেলা সম্ভব হবে না। সে কারণেই আইসিসি অন্য পথে হাঁটার চিন্তা করেছে।

অবশ্য অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসি ক্রিকেট কমিটি আরেকটি পথেও চিন্তা করেছিল। যে সিরিজগুলো স্থগিত হয়ে আছে কিংবা হয়নি, সেগুলোকে ড্র ধরে পয়েন্ট টেবিল সমন্বয় করে নেওয়া। তবে পয়েন্ট প্রাপ্তির শতাংশ হিসাবের পথেই হেঁটেছে তারা। যেটি আইসিসির সভায় অনুমোদন দেওয়া হয়েছে।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের