খুলনা-রাজশাহীর এগিয়ে যাওয়ার লড়াই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২০, ১১:০৫আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ১১:০৫

জয়ের ধারা ধরে রাখতে নামছে জেমকন খুলনা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে আজ (বৃহস্পতিবার) মাঠে গড়াবে দুটি ম্যাচ। দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে জেমকন খুলনা-মিনিস্টার গ্রুপ রাজশাহী। এই দুটি দলই উদ্বোধনী দিনে জয় পেয়েছে। নিজেদের দ্বিতীয় ম্যাচে দুই দলের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি ও টি-স্পোর্টসে।

মুখোমুখি হওয়ার আগে দুই দলই ঐচ্ছিক অনুশীলন করেছে। রাজশাহীর অনুশীলনে মোহাম্মদ আশরাফুল ছাড়া ছিল না কোনও তারকা ক্রিকেটার। মাহমুদউল্লাহ-সাকিবকে ছাড়া অনুশীলন করেছে জেমকন খুলনাও।

প্রথম ম্যাচে খুলনা ও রাজশাহী দুই দলই শেষ ওভারে নাটকীয় জয় পেয়েছে। রাজশাহী জয় পেয়েছে শেষ ওভারে ৯ রান ডিফেন্ড করে। অলরাউন্ডার মেহেদী হাসানের শেষ ওভারে ৯ রান করতে পারেনি বেক্সিমকো ঢাকা। অন্যদিকে খুলনা জিতেছে শেষ ওভারে ২২ রানের কঠিন সমীকরণ মিলিয়ে। আরিফুল ইসলামের ৪ ছক্কায় এক বল হাতে রেখেই জয়ের দেখা পায় খুলনা। এমন জয়ের পর স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসে ভরপুর মাহমুদউল্লাহরা।

দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে গাজী গ্রুপ চট্টগ্রাম ও বেক্সিমকো ঢাকা। চট্টগ্রাম খেলবে তাদের উদ্বোধনী ম্যাচ। অন্যদিকে এটি ঢাকার দ্বিতীয় ম্যাচ। উদ্বোধনী দিনে রাজশাহীর বিপক্ষে ২ রানে হেরেছে মুশফিকরা। তাই টুর্নামেন্টের প্রথম জয়ের খোঁজে মাঠে নামবে তারা।

মোহাম্মদ মিঠুনের চট্টগ্রামও জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে মুখিয়ে। দারুণ ভারসাম্যপূর্ণ স্কোয়াড গড়েছে দলটি। অনুশীলনেও ভীষণ সিরিয়াস ছিলেন সৌম্য-লিটন-মোস্তাফিজরা। ঢাকার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে প্রায় ঘণ্টা তিনেক নিজেদের ঝালিয়ে নিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিনের শিষ্যরা। দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

আজকের খেলা:

জেমকন খুলনা-মিনিস্টার গ্রুপ রাজশাহী, দুপুর ১-৩০ মিনিট

গাজী গ্রুপ চট্টগ্রাম-বেক্সিমকো ঢাকা, সন্ধ্যা ৬-৩০ মিনিট

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম