ভবিষ্যতে চোখ রেখে শরিফুলের ‘প্রস্তুতি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২০, ১৯:৫০আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৯:৫৭

বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে আলো ছড়াচ্ছেন শরিফুল ইসলাম দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ কাঁপিয়ে এসেছেন শরিফুল ইসলাম। বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার পথে বল হাতে রেখেছেন কার্যকরী ভূমিকা। এখন বড়দের সঙ্গে খেলে ভবিষ্যতের চ্যালেঞ্জের প্রস্তুতি নিচ্ছেন তিনি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের জার্সিতে আলো ছড়ানো এই পেসার আজও (সোমবার) ফরচুন বরিশালের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিতে অবদান রেখেছেন। ২৭ রানে পেয়েছেন ৩ উইকেট। জেতার পর সংবাদমাধ্যমকে শরিফুল জানালেন, সিনিয়দের সঙ্গে খেলে ভবিষ্যতের চ্যালেঞ্জের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

তার ও মোস্তাফিজের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি তামিমের বরিশাল। ১০ রানে জেতার পর ম্যাচসেরার পুরস্কার উঠেছে ১৯ বছর বয়সী এই পেসারের হাতে। পুরস্কার হাতে সংবাদমাধ্যমকে শরিফুল বলেছেন, ‘সিনিয়রদের সঙ্গে খেলাটা খুব উপভোগ করছি। কারণ এখানে যদি ভালো কিছু করতে পারি ইনশাআল্লাহ ভবিষ্যতের জন্য কাজে লাগবে। পাশাপাশি ভবিষ্যতের চ্যালেঞ্জ নিতে নিজেকে প্রস্তুত করছি।’

নিজে বোলিংয়ে ভালো করলেও জয়ের পথে অফস্পিনার নাহিদুলকে কৃতিত্ব দিচ্ছেন শরিফুল, ‘১৫১, মিরপুরে অনেক রান। কারণ আমাদের বোলিংটা খুব ভালো সাইড। আমরা শুরু থেকেই খুব ভালো বল করেছি। নাহিদুল ভাই স্টার্ট করছিল ভালো। ফলে এটা আমাদের জন্য সহায়ক হয়েছে।’

ইনজুরির কারণে চার সপ্তাহ মাঠের বাইরে মুমিনুল হক। দলের গুরুত্বপূর্ণ এই সদস্যকে হারিয়ে মন খারাপ তরুণ এই পেসারের, ‘মুমিনুল ভাইকে খুবই মিস করছি। কারণ উনি খুবই ভালো মনের মানুষ। উনি খুব ভালো পরামর্শ দিয়ে থাকেন। কালকে (রবিবার) রাতে যখন শুনতে পারলাম ওনার হাতের অবস্থা খুব খারাপ ছিল, তখন থেকেই আমাদের মন খুব খারাপ ছিল।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম