তামিমদের বিদায় করে ফাইনালের পথে মুশফিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২০, ১৬:৫৭আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ১৭:০৯

মুশফিক ৩০ বলে খেলেছেন ৪৩ রানের ইনিংস হারলেই বিদায়, এলিমিনেটরের নিয়ম এটাই। তাই ফাইনাল স্বপ্ন বাঁচিয়ে রাখতে বেক্সিমকো ঢাকা কিংবা ফরচুন বরিশালের জয় ছাড়া কোনও পথ খোলা ছিল না। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে জয়ের হাসি হেসেছে ঢাকাই। তামিম ইকবালের বরিশালকে ৯ রানে হারিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে টিকে থাকলো মুশফিকুর রহিমের ঢাকা। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হেরে যাওয়া দলের বিপক্ষে আগামীকাল (মঙ্গলবার) ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে ঢাকা।

আজ (সোমবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে মুশফিক-ইয়াসির-আকবরের ব্যাটে ভর দিয়ে নির্ধারিত ২০ ওভারে ঢাকা স্কোরে জমা করে ৮ উইকেটে ১৫০ রান। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৪১ থামে বরিশালের ইনিংস।

জয়ের জন্য যেভাবে শুরুর প্রয়োজন ছিল, সেভাবে শুরু করতে পারেনি বরিশাল। দলীয় ২১ রানে ওপেনার সাইফ হাসানকে হারায় তারা। আসা-যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখেছিলেন কেবল আফিফ হোসেন। তাও দুইবার জীবন পেয়ে খেলেছেন ৫৫ রানের ইনিংস। ৩৫ বলে ৩ চার ও ৪ ছক্কায় আফিফ নিজের ইনিংসটি সাজিয়েছেন। অধিনায়ক তামিমের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান।

ঢাকার বোলারদের মধ্যে মুক্তার আলী ১৮ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন। শফিকুল ইসলামও ৩ উইকেট পেয়েছেন ৩৯ রান খরচায়। এছাড়া আল আমিন ২টি ও রবিউল ইসলাম একটি উইকেট নিয়েছেন।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে গিয়েছিল ঢাকা। ২২ রানে হারায় টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে! তবে সেই ধাক্কা তারা সামাল দেয় মুশফিক-ইয়াসিরের ৫০ রানের জুটিতে। অধিনায়ক মুশফিক ৩০ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৪৩ রানের ইংনিস খেলে বিদায় নেন।

তার বিদায়ের পর আকবর হোসেনকে সঙ্গে নিয়ে মিরপুরের ২২ গজে ঝড় তোলেন ইয়াসির আলী। ৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ২১ রানের ইনিংস খেলে আউট হন আকবর। তবে পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ব্যাটিং করা ইয়াসির আজও পেয়েছেন হাফসেঞ্চুরির দেখা। ৪৩ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫৪ রান এসেছে দীর্ঘদেহী এই ব্যাটসম্যানের ব্যাট থেকে। টুর্নামেন্টে যা তার দ্বিতীয় হাফসেঞ্চুরি।

কামরুল ইসলামের শেষ ওভারটি ঢাকার ব্যাটসম্যানরা কাজে লাগাতে ব্যর্থ হলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫০ রান করতে পারে তারা।

বরিশালের মেহেদী হাসান ২৩ রানে ২ উইকেট নিয়ে দলের সেরা বোলার। কামরুল ইসলাম ৪০ রানে নিয়েছেন ২ উইকেট। এছাড়া তাসকিন আহমদে ও সোহরাওয়ার্দী শুভ নিয়েছেন একটি করে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের