ডিসেম্বরে বাংলাদেশেই হবে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের উদ্বোধনী আসর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০২১, ১৮:৫৪আপডেট : ০৭ জানুয়ারি ২০২১, ১৮:৫৪

অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের উদ্বোধনী আসরটি চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশেই হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে শেষ পর্যন্ত টুর্নামেন্টটি স্থগিত করে রেখেছিল আইসিসি। স্থগিত হয়ে যাওয়া সেই বিশ্বকাপটি মাঠে গড়াবে এ বছরের ডিসেম্বরে। আয়োজক থাকছে বাংলাদেশই। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।

টুর্নামেন্ট প্রসঙ্গে তিনি বলেছেন, ‘চলতি বছরের জানুয়ারিতে স্থগিত হয়ে যাওয়া অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের উদ্বোধনী আসরটি অনুষ্ঠিত হবে ডিসেম্বরে। এই বিশ্বকাপকে ঘিরে আমাদের আগে থেকেই কিছু পরিকল্পনা ছিল। আমরা মেয়েদের বয়সভিত্তিক পর্যায়ে কিছু টুর্নামেন্ট আয়োজন করে আমাদের পাইপলাইনকে আরও বেশি সচল করবো। এর অংশ হিসেবেই সারাদেশে, বিভাগীয় পর্যায়ে বাছাই প্রক্রিয়া শুরু হয়ে গেছে।’

আইসিসির সূচিতে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের কোন ইভেন্ট নির্ধারিত ছিল না। নতুন করে এই ইভেন্ট যুক্ত হওয়ার পর বিসিবি পরে অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৭ মেয়েদের বাছাই কার্যক্রমও শুরু করেছিল। কিন্তু করোনার কারণে সেটি ঠিকমতো পরিচালনা করা সম্ভব হয়নি। নতুন করে আবার সেই কার্যক্রম শুরু করতে যাচ্ছে গেম ডেভেলপমেন্ট বিভাগ এবং উইমেন্স উইং।

নাদেল জানিয়েছেন, ‘এখন আমরা আমাদের গেম ডেভেলপমেন্ট বিভাগ এবং উইমেন্স উইংয়ের যৌথ সহযোগিতায় বিভিন্ন বিভাগ ও জেলাভিত্তিক অনূর্ধ্ব-১৯ দলগুলোকে প্রস্তুত করতে চাই। সেই জায়গা থেকে বাছাই করে আমাদের জাতীয় দলও গড়বো। এই প্রক্রিয়ার মধ্যে দুটো কাজ হচ্ছে। প্রতিটি জেলায় মেয়েদের একটা দল হয়ে যাচ্ছে, বিভাগেও হবে। জাতীয় ভাবেও আমরা আরেকটি দল তৈরি করবো। কারণ তাদেরকে নিয়ে আমাদের দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী দেখা যাবে এই দলটাই জাতীয় পর্যায়ে একটা সময় আমাদের প্রতিনিধিত্ব করবে।’ 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম