প্রথম দফায় বাংলাদেশ দলের সবাই ‘নেগেটিভ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২১, ১৪:৩৪আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ১৪:৪২

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে করা প্রথম দফার করোনা পরীক্ষায় বাংলাদেশ দলের সব ক্রিকেটারের ফলাফল নেগেটিভ এসেছে। তবে আরও একবার নিশ্চিত হতে শনিবার হবে দ্বিতীয় দফার কোভিড-১৯ পরীক্ষা। ওই পরীক্ষায় নেগেটিভ হওয়া ক্রিকেটাররা রবিবার জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যাবেন। তার আগে দুই দিন ক্রিকেটাররা নিজ বাসায় আইসোলেশনে থাকবেন।

শুধু ক্রিকেটাররা নয়, শেরেবাংলা স্টেডিয়ামের মাঠকর্মী, জাতীয় দলের সাপোর্টিং স্টাফ থেকে শুরু করে হোটেল সোনারগাঁওয়ের যে সব স্টাফ জাতীয় দলের বহরের সেবায় নিয়োজিত থাকবেন- তাদের সবার নমুনা নেওয়া হয়েছে। সব মিলিয়ে সংখ্যাটা ২০০ জনের কাছাকাছি।

শুক্রবার সকালে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘গত দুই দিনে সব মিলিয়ে প্রায় ২০০ জনের করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়েছিল। ভালো খবর হলো, সবার নমুনার ফলই এসেছে নেগেটিভ। তবে প্রথম দফায় নেগেটিভ আসা মানেই পুরোপুরি স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ নেই। শতভাগ নিশ্চিত হতে শনিবার আবার নেওয়া হবে সবার নমুনা। সেখানে যাদের টেস্টের ফল নেগেটিভ আসবে, তারাই প্রবেশ করবেন জৈব সুরক্ষা বলয়ে।’

এদিকে সিরিজ শুরুর আগে ওয়ানডের প্রাথমিক দলকে দুই গ্রুপে ভাগ করে আগামী ১৪ ও ১৬ জানুয়ারি মিরপুরে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স নিশ্চিতভাবেই চূড়ান্ত দল বাছাইয়ে বড় ভূমিকা পালন করবে। ১৬ জানুয়ারির ম্যাচের পর বিসিবির ১৭ সদস্যের চূড়ান্ত দল ঘোষণার কথা রয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সফরে আসবে ক্যাম্প শুরুর দিনেই। তাদের কোয়ারেন্টিন শেষে ২০ জানুয়ারি ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দেশের ক্রিকেটীয় লড়াই। শেষ দুটি ওয়ানডে ২২ ও ২৫ জানুয়ারি। প্রথম দুই ম্যাচ মিরপুরে হলেও শেষটি হবে চট্টগ্রামে। বন্দরনগরীতেই শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট ৩ ফেব্রুয়ারি। আর ১১ ফেব্রুয়ারি শেষ টেস্ট শুরু হবে ঢাকায়।

ওয়ানডের প্রাথমিক দল: তামিম ইকবাল, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, আল আমিন হোসেন, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, হাসান মাহমুদ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান, ইয়াসির আলী, নাঈম শেখ ও রুবেল হোসেন।

টেস্টের প্রাথমিক দল: মুমিনুল হক, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মিথুন আলী, ইয়াসির আলী, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নুরুল হাসান, সাদমান ইসলাম, নাঈম হাসান ও ইবাদত হোসেন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি