২৯ বছরেই শ্রীলঙ্কার ক্রিকেটকে বিদায়!

স্পোর্টস ডেস্ক
০৮ জানুয়ারি ২০২১, ১৯:৩১আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ১৯:৩১

শেহান জয়সুরিয়া, শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে নিজেকে ভালো মতোই প্রতিষ্ঠিত করেছিলেন। বয়সটাও বেশি নয়, ২৯। আর সেই বামহাতি ব্যাটসম্যানই আচমকা বিদায় বলে দিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটকে।

লঙ্কান ক্রিকেটকে তার বিদায় বলে দেওয়ার কারণ অবশ্য চোট বা মানসিক নয়। পুরোপুরি পারিবারিক! পরিবার যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে চলে যাচ্ছে বলেই তিনি লঙ্কান ক্রিকেটের মায়া ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এমন তথ্যই জানিয়েছে, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)।

২০১৫ সালে অভিষিক্ত শেহান এখন পর্যন্ত ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ম্যাচ খেলেছেন ৩০টি। সর্বোচ্চ স্কোরও ছিল ৯৬, পাকিস্তানের বিপক্ষে। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটও খেলেছেন। ২০০৯ সাল থেকে শুরু করে ২০২০ সাল পর্যন্ত ৮০টি ম্যাচ খেলেছেন। যেখানে গড় ৪২।

এছাড়া লঙ্কা প্রিমিয়ার লিগেও খেলেছেন শেহান। তার দল ছিল টুর্নামেন্ট রানার্স আপ গল গ্ল্যাডিয়েটর্স।

/এফআইআর/
সম্পর্কিত
৪০ কোটি টাকার মতো লোকসান, তাই এ বছর হচ্ছে না বিপিএল
ঘাড়ে সমস্যা, নেটে ব্যাটই ধরলেন না তানজিদ
দু’জনের ৫ উইকেট, তাই ম্যাচ বলও হলো দুই টুকরো!
সর্বশেষ খবর
জমা তুলতেই হিমশিম চালকদের
জমা তুলতেই হিমশিম চালকদের
আসিয়ানের মতো সাফও ফিফার অধীনে!
আসিয়ানের মতো সাফও ফিফার অধীনে!
সুলতানার গোলেও শেষ রক্ষা হয়নি, এএফসি চ্যাম্পিয়ন্স লিগে রাজশাহীর টানা হার
সুলতানার গোলেও শেষ রক্ষা হয়নি, এএফসি চ্যাম্পিয়ন্স লিগে রাজশাহীর টানা হার
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা