বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আম্পায়ার থাকছেন যারা  

স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০২১, ১৭:০৩আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ১৭:০৩

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিদেশি আম্পায়ার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ইংলিশ এলিট আম্পায়ার রিচার্ড ক্যাটেলবোরোর সঙ্গে আরও দুই অফিসিয়াল আসন্ন সিরিজে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে দ্য ক্রিকবাজ।  

সাধারণত নিরপেক্ষ আম্পায়ার রাখার প্রচলনটা খুব পুরনো। স্বাগতিক দল যেন অন্যায় সুবিধা না পায়, সেই লক্ষ্যেই এমনটি করেছিল আইসিসি। করোনাকালে অবশ্য এই নিয়ম শিথিল করার সিদ্ধান্ত নেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। আইসিসি বলে দিয়েছিল, করোনাকালে স্বাগতিক আম্পায়ার দিয়েই কাজ চালিয়ে নিতে।

তবে বাংলাদেশের বেলায় ঝামেলাটা হয়েছে ভিন্ন জায়গায়। আইসিসির প্যানেলে বাংলাদেশের এলিট বা ইমার্জিং আম্পায়ার নেই। সে কারণেই বিদেশ থেকে আম্পায়ার উড়িয়ে আনা হচ্ছে। যারা শুধুমাত্র দুই টেস্টের জন্য দায়িত্ব পালন করবেন।

বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘আমাদের আইসিসির এলিট বা ইমার্জিং আম্পায়ার নেই। তাই দুই টেস্টে আইসিসি এলিট আম্পায়ার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তাদের সঙ্গে একজন স্থানীয় আম্পায়ারেরও অভিষেক হওয়ার কথা রয়েছে।’

আম্পায়ার রিচার্ড ক্যাটেলবোরোর সঙ্গে আরও দুই অফিসিয়াল হলেন- হেনরি চার্লস এলিসন ও কলিন স্টেওয়ার্ট টেনান্ট। যারা দুজনেই ব্রিটিশ।

তবে ওয়ানডে সিরিজে ঘরোয়া আম্পায়ার দিয়েই কাজ চালিয়ে নেবে বিসিবি। যা শুরু হবে ২০ জানুয়ারি। পরের দুই ওয়ানডে ২২ ও ২৫ জানুয়ারি। এর পরেই শুরু হবে টেস্ট সিরিজ। প্রথমটি হবে ৩ ফেব্রুয়ারি, পরেরটি ১১ ফেব্রুয়ারি।     

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের