নমুনা দিয়েছে, এখন ফল জানার অপেক্ষায় উইন্ডিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২১, ২১:০৯আপডেট : ১১ জানুয়ারি ২০২১, ২১:০৯

টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে রবিবার বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ দল। সফর শুরুর আগে ক্যারিবিয়ানদের প্রথম তিন দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। এই তিন দিনে দুইবার করোনাভাইরাস পরীক্ষা হবে সফরকারী খেলোয়াড়দের। আজ (সোমবার) তাদের নমুনা নেওয়া হয়েছে। এখন রয়েছে ফলাফলের অপেক্ষায়।

ওয়েস্ট ইন্ডিজের মিডিয়া ম্যানেজার দারিও বার্থলে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় তিনি বলেছেন, ‘আমরা রবিবার ঢাকায় এসে পৌঁছেছি। গতকাল (রবিবার) থেকে আমাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিন শুরু হয়েছে। আমরা আজ করোনার নমুনা দিয়েছি। এখন আছি ফলাফলের অপেক্ষায়।’

তবে প্রথম পরীক্ষায় নেগেটিভ হলেই মুক্ত হতে পারবে না ক্যারিবীয়রা। দ্বিতীয় পরীক্ষাতেও নেগেটিভ হতে হবে ক্রিকেটারদের। টানা দুই পরীক্ষায় নেগেটিভ হওয়া ক্রিকেটাররা চতুর্থ দিন, অর্থাৎ ১৪ জানুয়ারি থেকে অনুশীলন শুরু করতে পারবেন। চতুর্থ থেকে সপ্তম দিন পর্যন্ত নিজেদের মধ্যেই কেবল অনুশীলন সারতে পারবেন তারা। অষ্টম দিনে গিয়ে নেট বোলার পাবে ওয়েস্ট ইন্ডিজ।

দ্বিতীয় কোভিড পরীক্ষা হবে মঙ্গলবার। আর তৃতীয় পরীক্ষা হবে সপ্তম দিনে, মানে যেদিন কোয়ারেন্টিন শেষ হবে। এছাড়া সিরিজের মাঝামাঝি প্রয়োজনে কয়েকবার করোনা পরীক্ষা করা হবে। সব মিলিয়ে কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হবে বিসিবিকে।

সূচি অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে। এরপর ২২ ও ২৫ জানুয়ারি সিরিজের বাকি দুই ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এরপর ৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ১১ ফেব্রুয়ারি।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড: জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনিল অ্যাম্ব্রিস, এনক্রুমা বনার, জোশুয়া ডি সিলভা, জামার হ্যামিল্টন, চেমার হোল্ডার, আকিল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, কিয়র্ন ওটলি, রোভম্যান পাওয়েল, রেমন রেইফার, কিয়োন হার্ডিং, হেইডেন ওয়ালশ জুনিয়র।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াড: ক্রেগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমা বনার, জন ক্যাম্পবেল, রাকিম কর্নওয়াল, জোশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শাইনি মোসেলি, বীরাস্বামী পারমল, কেমার রোচ, রেমন রেইফার, জোমেল ওয়ারিকান।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম