প্রস্তুতি ম্যাচ: তামিম ২৮, সাকিব উইকেটশূন্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২১, ১৩:২৬আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ১৩:৩৩

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ওয়ানডের প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা দুই ভাগে ভাগ হয়ে মুখোমুখি হয়েছে প্রথম প্রস্তুতি ম্যাচে। আজ (বৃহস্পতিবার) বিকেএসপির ৪০ ওভারের ম্যাচটিতে দুই দলের নেতৃত্বে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ। দল দুটির নামও রাখা হয়েছে অধিনায়কদের নামে। প্রথমে ব্যাট করে তামিমের দল ৩৭.২ ওভারে অলআউট হয় ১৬১ রানে।

লিটন-সৌম্য-মিঠুন-নাজমুল-সাইফউদ্দিনদের নিয়ে গড়া দলটির ব্যাটিং অর্ডার মুখ থুবড়ে পড়ে। তরুণ পেসার হাসান মাহমুদের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি অভিজ্ঞ ব্যাটিং লাইনআপ। তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেছেন। এছাড়া অধিনায়ক তামিমের ব্যাট থেকে আসে ২৮ রান। সৌম্য ২৪, নাজমুল ২৭ ও লিটনের ব্যাট থেকে আসে ২ রান।

মাহমুদউল্লাহর দলের হয়ে পেসার হাসান মাহমুদ ২১ রানে ৪ উইকেট পেয়ে ওয়ানডের চূড়ান্ত স্কোয়াডে থাকার দাবি জোরালো করেছেন। এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে সাকিব বোলিংয়ে সুবিধা করতে পারেননি। ৬ ওভারে ৩১ রান দিয়েও ছিলেন উইকেটশূন্য। এছাড়া শরিফুল ইসলাম ও আল আমিন হোসেন ২টি করে উইকেট নিয়েছেন।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি হবে ১৬ জানুয়ারি। জৈব সুরক্ষা বলয়ে থাকা নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার ম্যাচগুলো মাঠে থেকে দেখবেন। দুই ম্যাচে খেলোয়াড়দের পারফরম্যান্সের ভিত্তিতে ওয়ানডে সিরিজের চূড়ান্ত দল ঠিক করবেন তারা।

সংক্ষিপ্ত স্কোর:

তামিম একাদশ: ৩৭.২ ওভারে ১৬১ (আফিফ ৩৫, তামিম ২৮, নাজমুল ২৭, সৌম্য ২৪, মিঠুন ১৬, মোস্তাফিজ ৯, সাইফউদ্দিন ৭, লিটন ২, নাসুম ২, মোসাদ্দেক ১, রুবেল ০; হাসান মাহমুদ ৪/২১, শরিফুল ২/২৭, আল আমিন ২/৩২, সাকিব ০/৩১, তাইজুল ০/২৭)।

/আরআই/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের