দাদিকে শেষবার দেখা হলো না সাকিবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২১, ১৯:১৯আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২০:০৯

একের পর এক স্বজন হারাচ্ছেন সাকিব আল হাসান। কিছুদিন আগে মারা গেছেন তার শ্বশুর। এবার হারালেন দাদিকে। বুধবার রাতে বার্ধক্যজনিত কারণে সাকিবের দাদী রেবেকা নাহার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলে ৮৬ বছর।

সাকিবের দাদির মৃত্যু সংবাদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার বাবা মাশরুর রেজা। তিনি জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন রেবেকা নাহার। সর্বশেষ মঙ্গলবার ঢাকার একটি হাসপাতাল থেকে তাকে মাগুরায় নেওয়া হয়। বুধবার রাতে তিনি মারা যান।

বৃহস্পতিবার বাদ যোহর মাগুরার সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠ প্রাঙ্গণে মরহুমার জানাজা শেষে দাফন করা হয়েছে। অথচ যার আদরে বড় হয়েছেন, সেই দাদিকে শেষবারের মতো দেখতে যেতে পারেননি সাকিব। জৈব সুরক্ষা বলয়ের ভেতর থেকে বৃহস্পতিবার বিকেএসপিতে অনুশীলন ম্যাচ খেলেছেন তিনি।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম