বাংলাদেশের বিপক্ষে খেলা হচ্ছে না ‘করোনা পজিটিভ’ লেগ স্পিনারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২১, ১৩:২৭আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ১৭:৪৮

কোভিড-১৯ ‘নেগেটিভ’ সার্টিফিকেট পাওয়াতেই বাংলাদেশের উদ্দেশে উড়াল দেওয়ার অনুমতি মিলেছিল হেইডেন ওয়ালশ জুনিয়রের। ঢাকা পৌঁছে করা পরীক্ষাতেও নেগেটিভ এসেছিলেন এই লেগ স্পিনার। কিন্তু গত বুধবার ও বৃহস্পতিবার দুই টেস্টেই পজিটিভ এসেছেন ওয়ালশ জুনিয়র। এখন আইসোলেশনে থাকায় খেলতে পারবেন না ওয়ানডে সিরিজ।

৫০ ওভারের সিরিজের তিন ম্যাচের পর দুটি টেস্ট খেলবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। এখন চলছে ওয়ানডের প্রস্তুতি। বৃহস্পতিবার থেকে অনুশীলনের সুযোগ পেয়েছে ক্যারিবিয়ানরা। সবশেষ পরীক্ষায় নেগেটিভ হওয়া ক্রিকেটাররাই অনুশীলন করছেন। বাংলাদেশ সফরে আসা ওয়েস্ট ইন্ডিজ দলের বাকিরা নেগেটিভ হলেও শুধু পজিটিভ এসেছেন ওয়ালশ জুনিয়র।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না এই লেগ স্পিনারের। অবশ্য তার জায়গায় অন্য কারও নাম এখনও যোগ করেনি তারা। শুধু ওয়ানডের স্কোয়াডেই আছেন ওয়ালশ জুনিয়র। ক্যাবিরিয়ান বোর্ড জানিয়েছে, বুধবারের পরীক্ষায় ওয়ালশ জুনিয়র পজিটিভ আসার পর বৃহস্পতিবার নিশ্চিত হতে আবারও পরীক্ষা করা হয় এবং সেখানেও ফল পজিটিভ এসেছে।

গত রবিবার ঢাকায় পৌঁছানোর পর পুরো ওয়েস্ট ইন্ডিজ দল আইসোলেশনে আছে। অনুশীলনে নামার আগে এই সময়ের মধ্যে স্কোয়াডের খেলোয়াড়রাও একে অন্যের সংস্পর্শে আসেনি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘দুটো পিসিআর পরীক্ষার ফল নেগেটিভ না আসা পর্যন্ত আইসোলেশনে থাকবেন ওয়ালশ জুনিয়র। যে কারণে তিনি বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের বাইরে থাকবেন।’

২০ জানুয়ারি প্রথম ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের লড়াই। এরপর ২২ ও ২৫ জানুয়ারি সিরিজের বাকি দুই ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। ৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ১১ ফেব্রুয়ারি।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি:

প্রথম ওয়ানডে: ২০ জানুয়ারি (বুধবার), মিরপুর

দ্বিতীয় ওয়ানডে: ২২ জানুয়ারি (শুক্রবার), মিরপুর

তৃতীয় ওয়ানডে: ২৫ জানুয়ারি (রবিবার), ‍চট্টগ্রাম

প্রথম টেস্ট: ৩-৭ ফেব্রুয়ারি (বুধবার-রবিবার), ‍চট্টগ্রাম

দ্বিতীয় টেস্ট: ১১-১৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার-সোমবার), মিরপুর

/কেআর/এমওএফ/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান