সিলেট পেলো আরেকটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২১, ১৯:৫৬আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ১৯:৫৬

ক্রিকেট উন্মাদনা ছড়িয়ে দিতে আরও একটি দৃষ্টিনন্দন আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করা হয়েছে। সিলেটের লাক্কাতুরায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দক্ষিণপূর্ব পাশে ৩ একর জমিতে নির্মিত হয়েছে ‘সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ডস-২’। আজ (শনিবার) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে পররাষ্টমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল নতুন এ স্টেডিয়ামটির উদ্বোধন করেন।

এ সময়ে সিলেট জেলা স্টেডিয়ামের উন্নয়ন ও আধুনিকায়ন কার্যক্রম প্রকল্পের আওতায় নির্মিত নতুন একটি ভবনেরও উদ্বোধন করা হয়।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘ঢাকার পরেই পর্যটন নগরী নয়নাভিরাম সিলেটকে আধুনিক ক্রীড়াঙ্গনের হাব হিসেবে গড়ে তোলা হবে। এরই ধারাবাহিকতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রায় ২৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ডস-২ এর উদ্বোধন করা হচ্ছে। এছাড়াও সিলেট জেলা স্টেডিয়ামকে ঢেলে সাজানোর লক্ষ্যে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন ও আধুনিকায়ন কার্যক্রম চলমান রয়েছে।’

সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছাড়াও সংশ্লিষ্ট অনেকেই।

/টিএ/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম