মেয়ার্সের ‘প্রথম’ শিকার শান্ত

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০২১, ১২:৩৭আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১২:৩৯

সাকিব আল হাসানের জায়গাতেই তিনে ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু টানা তৃতীয় ম্যাচে বড় ইনিংস উপহার দিতে পারলেন না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তরুণ এই ব্যাটসম্যান ফিরেছেন ২০ রান করে। বাংলাদেশের সংগ্রহ ১২ ওভারে ২ উইকেটে ৬৫ রান। ক্রিজে আছেন ওপেনার তামিম ইকবাল (২৮) ও সাকিব আল হাসান (১১)।

চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়েই খেলতে নেমেছে স্বাগতিকরা। তবে টস জেতা হয়নি এবারও। গত ম্যাচে ক্যারিবীয়রা টস জিতে ব্যাটিং নিলেও আজকে বরং প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠিয়েছে।

মাঠে নেমে বরাবরের মতো ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে একাত্মতা প্রদর্শন করেছে দুই দল। অবশ্য খেলতে নামার পর বাংলাদেশের শুরুটা স্বস্তিদায়ক হয়নি। প্রথম ওভারেই জোসেফের সুইং করা বল ভেতরে ঢুকে পড়ায় পরাস্ত হয়েছিলেন লিটন। লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন রানের খাতা খোলার আগে।

প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেছেন তামিম ইকবাল ও নাজমুল শান্ত মিলে।  কিন্তু বেশিক্ষণ থিতু হতে পারেননি শান্ত। তৃতীয় ম্যাচেও বড় ইনিংস উপহার দিতে পারেননি। দলীয় ৩৮ রানে কাইল মেয়ার্সের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। অবশ্য রিভিউ নিয়েও কোনও লাভ হয়নি। মেয়ার্সের প্রথম আন্তর্জাতিক উইকেটটিও এটি। শান্ত ফিরেছেন ২০ রান করে।  

 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম