ঘরের মাঠে যে কীর্তি শুধুই সাকিবের

স্পোর্টস ডেস্ক
২৫ জানুয়ারি ২০২১, ১৩:২১আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১৩:২৯

পাওয়ার প্লেতে দুই উইকেট পতনের পর সাকিব আল হাসান-তামিম ইকবালের ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ২৬ ওভারে ১২০ রান। ক্রিজে আছেন সাকিব আল হাসান (৩৩) ও তামিম ইকবাল (৫৭)।

অবশ্য ব্যাটিংয়ে নামার পরই অনন্য এক কীর্তি গড়েছেন সাকিব আল হাসান। ঘরের মাঠে টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ানডে মিলিয়ে ৬ হাজার রান পূরণ করেছেন। সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ঘরের মাঠে তিনশোরও বেশি উইকেট তার। ফলে নির্দিষ্ট দেশ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে (টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি) ৬ হাজার রান ও ৩০০ উইকেট শিকার করা একমাত্র ক্রিকেটার এখন সাকিবই। 

চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়েই খেলতে নেমেছে স্বাগতিকরা। তবে টস জেতা হয়নি এবারও। গত ম্যাচে ক্যারিবীয়রা টস জিতে ব্যাটিং নিলেও আজকে বরং প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠিয়েছে।

মাঠে নেমে বরাবরের মতো ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে একাত্মতা প্রদর্শন করেছে দুই দল। অবশ্য খেলতে নামার পর বাংলাদেশের শুরুটা স্বস্তিদায়ক হয়নি। প্রথম ওভারেই জোসেফের সুইং করা বল ভেতরে ঢুকে পড়ায় পরাস্ত হয়েছিলেন লিটন। লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন রানের খাতা খোলার আগে।

প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেছেন তামিম ইকবাল ও নাজমুল শান্ত মিলে।  কিন্তু বেশিক্ষণ থিতু হতে পারেননি শান্ত। তৃতীয় ম্যাচেও বড় ইনিংস উপহার দিতে পারেননি। দলীয় ৩৮ রানে কাইল মেয়ার্সের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। অবশ্য রিভিউ নিয়েও কোনও লাভ হয়নি। মেয়ার্সের প্রথম আন্তর্জাতিক উইকেটটিও এটি। শান্ত ফিরেছেন ২০ রান করে। 

বাকিরা ফিরে গেলেও ধীরে সুস্থে অপর প্রান্ত আগলে খেলতে থাকেন তামিম। সাকিবের সঙ্গে জুটি গড়ে খেলছেন। জুটি গড়তে গড়তে ওয়ানডের ৪৯তম ফিফটি তুলে নিয়েছেন তামিম। সঙ্গে ব্যাট করছেন সাকিব। 

অবশ্য নামার পরই বিদায় নিতে পারতেন সাকিব। শান্তর বিদায়ের পর কাইল মেয়ার্সের বলে ক্যাচ উঠে গিয়েঠিল। কিন্তু মেয়ার্স সেটি তালুবন্দি করতে পারেননি।

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান