চোটের ধরন ভালো মনে হচ্ছে না সাকিবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৫ জানুয়ারি ২০২১, ২২:২৮আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ২২:২৮

দুর্দান্ত প্রত্যাবর্তনের পর সিরিজের শেষ ওয়ানডেতে চোট নিয়ে মাঠ ছেড়েছেন সাকিব আল হাসান। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে বোলিংয়ের সময় কুঁচকিতে টান পড়ে তার। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে চোট সম্পর্কে খুব একটা ভালো বার্তা দিলেন না এই অলরাউন্ডার।

সোমবার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এই মিশনে ব্যাট-বলে ভূমিকা রেখেছেন সাকিব। চোট প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ইনজুরি নিয়ে এখনই আমি কিছু বলতে পারবো না। তবে এখন যে পরিস্থিতি দেখছি, তাতে ভালো মনে হচ্ছে না। তবে আসলে এটা ২৪ ঘণ্টার আগপর্যন্ত কিছুই বলা সম্ভব না।’

৩০তম ওভারে বোলিং করতে গিয়ে কুঁচকিতে টান পড়ে সাকিবের। পরে ফিজিও জুলিয়ান ক্যালিফাতে মাঠে এসে তার কিছু প্রাথমিক চিকিৎসা দেন। এরপর দৌড়ানোর চেষ্টা করেন সাকিব। কিন্তু ভালো অনুভব না করায় মাঠ থেকে উঠে যান বিশ্বসেরা এই অলরাউন্ডার। 

একবছরের নিষেধাজ্ঞ থেকে ফিরেই ক্যারিয়ারের তৃতীয় সেরা বোলিং করে ম্যাচসেরা হন সাকিব। পরের ম্যাচে নেন ২ উইকেট। সঙ্গে ব্যাট হাতে ৪৩ রানের হার না মানা ইনিংস খেলেন। আর সোমবার তৃতীয় ম্যাচে ৪.৫ ওভার বোলিং করে ১২ রান খরচায় উইকেটশূন্য ছিলেন সাকিব। তবে ব্যাট হাতে ৮১ বলে ৫১ রানের ইনিংস খেলেছেন তিনি। সব মিলিয়ে তিন ম্যাচে ১১৩ রানের পাশাপাশি ৬ উইকেট নিয়ে সিরিজসেরার পুরস্কারও জিতেছেন সাকিব।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম