টেস্টের আগেই কন্ডিশনে মানিয়ে নিয়েছে ক্যারিবীয়রা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২১, ২১:১৩আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২১:১৩

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ওজনের খেলোয়াড় রাকিম কর্নওয়াল। ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই ক্রিকেটারের ওজন প্রায় ১৪০ কেজির মতো। টেস্টে যার অভিষেক হয়েছে ২০১৯ সালে ভারতের বিপক্ষে। ব্যাটিং-বোলিংয়ে দক্ষ কর্নওয়াল বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলেও আছেন। ক্যারিবীয় এই অলরাউন্ডার জানালেন, ওয়ানডে সিরিজের সময়টা ভালোভাবেই কাজে লাগিয়েছে তাদের টেস্ট দল। এই সময়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছেন তিনিসহ পুরো দলই!

আগামী ৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলেও টেস্টে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না সফরকারীরা। দলের সবচেয়ে বিশালদেহী ক্রিকেটার কর্নওয়াল সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘সবার আগে একটি জয় পেতে হবে। আমরা যদি সিরিজ জিততে পারি, তাহলে সেটি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য ভালো হবে। আশা করছি, টেস্টে আমরা ভক্তদের ভালো ক্রিকেট উপহার দেবো।’

ওয়ানডে দল যখন বাংলাদেশের সঙ্গে খেলছিল, টেস্ট দল তখন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ঘাম ঝরাচ্ছিল। প্রস্তুতি নিয়ে তিনি বলেছেন, ‘আমার মনে হয় প্রস্তুতি ভালোই হচ্ছে। কিছু অনুশীলন সেশন হয়েছে, যেখানে কোচরা আমাদের সঙ্গে কাজ করেছেন।’

কর্নওয়ালের পরের কথায় ঘুরে ফিরে এলো এখানকার কন্ডিশন প্রসঙ্গই, ‘কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আমরা কঠোর পরিশ্রম করছি। এই কন্ডিশনে ক্রিকেট খেলাটা কঠিন। কন্ডিশন বোঝার জন্য যত বেশি সময় পাওয়া যায়, তত ভালো। আশা করি, আমাদের জন্য কাজটা কঠিন হবে না।’

কন্ডিশন সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, ‘এখানে বল একটু বেশি স্পিন করে। ক্যারিবিয়ানের চেয়ে এখানটা একটু বেশি শুষ্ক। আমাদের এর সঙ্গে মানিয়ে নিতে হবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান