দুবাইতে রেসিং জিতে তামিমকে উৎসর্গ বাংলাদেশের কার রেসারের!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২১, ১৭:৩৪আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ১৭:৩৪

অনেক দেশেই মোটর রেসিং খুব জনপ্রিয়। আর ফর্মুলা ওয়ানের জন্য মাইকেল শুমাখারকে চেনে না, এমন কেউ হয়তো নেই। বাংলাদেশে অবশ্য এর কোনও প্রচলন নেই। তবে দেশের হয়ে ঠিকই একজন বিদেশের মাটিতে রেসিংয়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সুনাম কুড়িয়েছেন। যার নাম তৌহিদ আনোয়ার।  যিনি পরিচিত ‘অভীক আনোয়ার’ হিসেবেই। এবার এই ক্রীড়াবিদ দুবাইয়ে জিতেছেন প্রো চ্যাম্পিয়নশিপ রেস ওয়ান ট্রফি। যে জয়টা তিনি উৎসর্গ করেছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে! অবশ্য প্রশ্ন থাকতেই পারে কেন তামিমকে এভাবে উৎসর্গ করা?

গাড়ির স্টিয়ারিং হাতে ঝড়ো গতিতে এগিয়ে যেতে পছন্দ করেন অভীক আনোয়ার। তার কাছে এটা কম রোমাঞ্চকর নয়। যেখানে নাম লিখিয়ে বেশ কিছু দিন ধরে সাফল্যও পাচ্ছেন। দুই বছর আগে মালয়েশিয়ার ফর্মুলা ওয়ান ট্র্যাক সেপাং আন্তর্জাতিক সার্কিটে জিতেছিলেন ব্রোঞ্জ। ভারতেও ছিল সেই সাফল্যধারা। আর এই অন্যভুবনের ক্রীড়াবিদই তামিম ইকবালের ঘনিষ্ঠবন্ধু!

তাই এবার দুবাইতে জিতেই ফেসবুকে বন্ধুর প্রসঙ্গ টেনে আনলেন অভীক, ‘‘আসুন আজ আপনাদের একটা গল্প বলি। আমি একজন অসাধারণ ক্রিকেটারের বন্ধু। ওর নাম তামিম ইকবাল। ২০১৭ সালে একদিন তামিম ডেকে বলেছিল, ‘এত রেস করে লাভ কী ভাই, জেতেন না তো!’ ২০১৯ সালে আমি প্রথম রেস জেতার পর তাকে ফোন করেছিলাম। সে খুবই গর্বিত হয়েছিল আমার জেতার খবর শুনে। কিন্তু সেদিন তাকে আমি জয়টা উৎসর্গ করতে পারিনি। তাই আজ আমার জয়টা উৎসর্গ করলাম।’’

স্বাভাবিকভাবেই এমন খবর শুনে উচ্ছ্বসিত ছিলেন তামিমও। বন্ধুর এই স্ট্যাটাস পরে তিনি নিজে অফিসিয়াল ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী