ভারত-ইংল্যান্ড টেস্টে দর্শক রাখার পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৩৭আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৩৭

করোনাকালে দর্শক নিয়েই ক্রিকেট আয়োজনের পথে হাঁটছে ভারত। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে সীমিত পরিসরে হলেও এমনটা দেখা যেতে পারে। ১৩ ফেব্রুয়ারি চেন্নাইয়ে হবে দ্বিতীয় টেস্ট। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এমন ইচ্ছায় সায় আছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডেরও (ইসিবি)।

তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রামাসামি বলেছেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে বোর্ডের কাছ থেকে কোনও প্রস্তাব পাইনি। তবে বোর্ড এ বিষয়ে আমাদের জানিয়েছে।’

অবশ্য তাৎক্ষণিকভাবে এমন পরিকল্পনায় কিছুটা হিমশিম খেতে হচ্ছে স্থানীয় আয়োজকদের। এমন কথাই বললেন তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের ওই কর্তাব্যক্তি, ‘প্রথম আর দ্বিতীয় টেস্টের মাঝে বেশি সময় নেই। তার ওপর টিকিটও প্রিন্ট করা হয়নি। এখন দেখা যাক কতটুকু কী হয়।’

এদিকে তিন ইংলিশ ক্রিকেটার যারা আগেভাগে ভারত পৌঁছেছেন। তারা কোয়ারেন্টিন শেষ করে চিপকে অনুশীলনে নেমে গেছেন। তবে ২৭ জানুয়ারি ভারত পৌঁছানো সফরকারী দলটির মূল সদস্যরা এখনও কোয়ারেন্টিনেই আছেন। তারা নেটে ফেরার সুযোগ পাবেন মঙ্গলবার বিকালের পর।  

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি