সর্বাধিক রানের মাইলফলক ছুঁয়ে বোল্ড তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২১, ১০:১৩আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৩:২২

প্রায় এক বছর পর টেস্ট খেলতে নেমে শুরুটা স্বস্তিদায়ক হলো না বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের পঞ্চম ওভারেই বোল্ড হয়ে ফিরে গেছেন ওপেনার তামিম ইকবাল। ১৬.২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৪৬ রান। প্রাথমিক ধাক্কা সামাল দিচ্ছেন নাজমুল (১৫) ও সাদমান (২২)।

চট্টগ্রামে শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশই। স্বাগতিকরা এক পেসার রাখলেও সফরকারীরা রেখেছে ৩ পেসার। আর শুরুর আঘাতটাই হেনেছেন পেসার কেমার রোচ। তার ভেতরে ঢুকে পড়া বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে গিয়েছিলেন তামিম। কিন্তু ঠিকমতো ব্যাটে-বলে হয়নি তা। ব্যাট ছুঁয়ে প্যাডের ফাঁক গলে আঘাত হানে স্টাম্পে! তামিম ফিরেছেন ৯ রান করে। তামিম ফিরেছেন ৯ রান করে। অথচ শুরুটা আগ্রাসী ভঙ্গিতে করার চেষ্টা করেছিলেন অভিজ্ঞ ওপেনার। চার মেরেছেন দুটি। অবশ্য আউট হওয়ার আগেই বাংলাদেশের হয়ে টেস্টের সর্বাধিক রান সংগ্রাহক বনে যান তিনি। পেছনে ফেলেন মুশফিকুর রহিমকে। তামিমের রান ৪৪১৪। মুশফিকের ৪৪১৩। ফলে মুশফিকের সুযোগ থাকছে পুনরায় তামিমকে পেছনে ফেলার।

বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছিল গত বছরের ফেব্রুয়ারি। সেখান থেকে পরিবর্তন আনা হয়েছে চারটি। ফিরেছেন সাদমান। চোট সংশয়ে থাকা সাকিব আল হাসানও ফিরেছেন। রয়েছেন মেহেদী হাসান। এছাড়া দলে একমাত্র পেসার হিসেবে রয়েছেন মোস্তাফিজুর রহমান।

সেই তুলনায় ওয়েস্ট ইন্ডিজ দলে অভিষেক হচ্ছে তিন জনের। বনার, মেয়ার্স ও মোসেলের অভিষেক হচ্ছে এই টেস্ট দিয়ে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের