প্রায় একবছর পর লাল বলে উইকেট রাহীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২১, ১৩:০১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১৩:০১

সাম্প্রতিক সময়ে টেস্টে বাংলাদেশের সবচেয়ে সফল পেসার তিনি। তবুও তাকে বসিয়ে চট্টগ্রাম টেস্টে এক পেসার নিয়ে সাজানো একাদশে নেওয়া হয়েছিল মোস্তাফিজুর রহমানকে। বাঁহাতি পেসার সুবিধা করতে না পারায় টিম ম্যানেজমেন্ট আবারও ফিরেছে পুরনো আস্থায়। একাদশে ফিরিয়েছে আবু জায়েদ রাহীকে। প্রায় একবছর পর লাল বলের ক্রিকেটে ফেরা উইকেট উদযাপনে রাঙিয়েছেন ডানহাতি পেসার।

সাফল্যময় বোলিংয়ে টেস্টের প্রথম পছন্দের পেসার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রাহী। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষ চট্টগ্রাম টেস্টে তিনি না থাকায় সমালোচনা তৈরি হয়, সেটা আরও বাড়ে মোস্তাফিজের নিষ্প্রভ বোলিংয়ে। তাই ঢাকা টেস্টের একাদশে রাহীর থাকা একরকম নিশ্চিতই হয়ে যায়।

গত বছরের ফেব্রুয়ারিতে শেষবার লাল বলের ক্রিকেটে খেলেছেন এই পেসার। ২২ ফেব্রুয়ারি সিলেটে শুরু হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে ওই টেস্টের প্রথম ইনিংসে রাহী নিয়েছিলেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে অবশ্য উইকেটশূন্য ছিলেন। করোনাভাইরাসের লম্বা বিরতি শেষে লাল বলের ক্রিকেটে ফিরে পেয়েছেন উইকেট।

অবশ্য ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম উইকেটের জন্য বেশ অপেক্ষায় থাকতে হয়েছে তাকে। প্রায় একবছর পর উইকেট উদযাপন তিনি করতে পেরেছেন লাঞ্চ থেকে ঘুরে এসে। রাহীর শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন শেন মোসেলি। বোল্ড হয়ে ফেরা ক্যারিবিয়ান ব্যাটসম্যান ৩৮ বলে ১ বাউন্ডারিতে করেন ৭ রান। তার বিদায়ে দ্বিতীয় উইকেট হারানো সফরকারীদের স্কোর ৩৯ ওভারে ছিল ২ উইকেটে ১০২ রান।

ভালো কাটলো না প্রথম সেশন

চট্টগ্রাম টেস্ট যেখানে শেষ হয়েছিল, ঢাকা টেস্টের শুরুটাও কি সেখান থেকেই হলো? জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ম্যাচের পঞ্চম দিনে বাংলাদেশের ওপর ছড়ি ঘুরিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ঢাকার টেস্টের প্রথম দিনের প্রথম সেশনেও ক্যারিবিয়ানদের দাপট। লাঞ্চ বিরতির আগে বাংলাদেশ নিতে পেরেছে কেবল ১ উইকেট।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দারুণ শুরুর প্রত্যাশা ছিল টস হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশের। কিন্তু তা হয়নি। প্রথম উইকেটে জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে। লাঞ্চ বিরতির আগে একমাত্র সাফল্য পেয়েছেন তাইজুল ইসলাম।

ওপেনার জন ক্যাম্পবেলকে হারানো ক্যারিবিয়ানদের প্রথম সেশন শেষে স্কোর ছিল ২৯ ওভারে ১ উইকেটে ৮৪। ব্যাট করছিলেন ক্রেগ ব্র্যাথওয়েট (৩৯*) ও শেন মোসেলি (৬*)।

তাইজুলের হাত ধরে প্রথম উইকেট

উইকেটের অপেক্ষা বেড়েই যাচ্ছিল। ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটি ভাঙা যাচ্ছিল না। অনেক টেষ্টার পর অবশেষে সাফল্য এলো তাইজুল ইসলামের হাত ধরে। বাঁহাতি স্পিনার ফিরিয়েছেন জন ক্যাম্পবেলকে।

চট্টগ্রামের প্রথম টেস্ট হেরেছে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার) থেকে ঢাকায় শুরু হওয়া দ্বিতীয় টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে নামা স্বাগতিকদের শুরুটা ভালো হয়নি। প্রথম উইকেটের জন্য অপেক্ষায় থাকতে হয়েছে ২১ ওভার পর্যন্ত। ক্যারিবিয়ান দুই ওপেনার ক্যাম্পবেল ও ক্রেগ ব্র্যাথওয়েট ছন্দময় ব্যাটিংয়ে বাড়িয়ে নিচ্ছিলেন দলীয় রান।

অবশেষে এই জুটি ভাঙে ক্যাম্পবেলের আউটে। তাইজুল ইসলামের বলে এলবিডাব্লিউ হয়েছেন তিনি। ফেরার আগে ৬৮ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় খেলে গেছেন ৩৬ রানের ইনিংস। ক্যাম্পবেলের বিদায়ে ৬৬ রানে প্রথম উইকেট হারায় সফরকারীরা।

ফিল্ডিংয়ে নামা বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশ। ঢাকার গুরুত্বপূর্ণ টেস্টে টস জিতে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। তাই বাংলাদেশ বাঁচা-মরার টেস্ট শুরু করছে ফিল্ডিং দিয়ে।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিকদের একাদশে তিনটি পরিবর্তন। চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন সাকিব আল হাসান ও সাদমান ইসলাম। তাদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন যথাক্রমে মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকার। অর্থাৎ, ওপেনিংয়ে দেখা যাবে সৌম্যকে।

তৃতীয় পরিবর্তনটা অবশ্য চোটের কারণে নয়। চট্টগ্রাম টেস্টে খেলা পেসার মোস্তাফিজুর রহমানকে বসিয়ে নেওয়া হয়েছে আবু জায়েদ রাহীকে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, শেন মোসেলি, এনক্রুমা বনার, কাইল মায়ার্স, জার্মেইন ব্ল্যাকউড, জোশুয়া দা সিলভা (উইকেটকিপার), রাকিম কর্নওয়াল, আলজারি জোসেফ, জোমেল ওয়ারিকান, শ্যানন গ্যাব্রিয়েল।

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি