দেড় বছর পর ফিরে সৌম্য টিকলেন ৪ বল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৫৩আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ১৫:০৫

শ্যানন গ্যাব্রিয়েল ঝড়ে এলোমেলো বাংলাদেশ। মাত্র ১১ রানে হারিয়েছে ২ উইকেট! ওয়েস্ট ইন্ডিজকে ৪০৯ রানে অলআউট করে প্রথম ইনিংস শুরু করে ভীষণ চাপে স্বাগতিকরা। ব্যর্থতার চোরাবালিতে আটকে দলের বিপদ বাড়িয়ে গেছেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত।

প্রায় দেড় বছর পর টেস্টে ফিরেছেন সৌম্য। সাকিব আল হাসানের চোটে দলে সুযোগ পেলেও ঢাকা টেস্টের একাদশে বাঁহাতি ব্যাটসম্যান আসলে খেলছেন চোটে পড়া ওপেনার সাদমান ইসলামের জায়গায়। ওপেনারের ভূমিকায় নেমে পুরোপুরি ব্যর্থ তিনি। নির্বাচকদের আস্থা জবাব একেবারেই দিতে পারলেন না প্রথম ইনিংসে। তার ইনিংসের দৈর্ঘ্য মোটে ৪ বল। রানের খাতা খোলার আগেই শিকার গ্যাব্রিয়েলের।

সাকিবের চোট টেস্ট দলের দরজার খুলে দিলেও প্রথম ইনিংসে সুযোগটা কাজে লাগাতে পারেননি সৌম্য। কাইল মায়ার্সের হাতে ধরা পড়ে প্যাভিলিয়নে পথে হাঁটার সময় বোঝা গেছে, লম্বা সময় পর টেস্টে ব্যাটিংয়ে নামায় আত্মবিশ্বাসের ঘাটতি ছিল তার মধ্যে।

সৌম্য না হয় অনেকদিন পর লাল বলের ক্রিকেটে, কিন্তু শান্তর ক্ষেত্রে তো বিষয়টি তা নয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের নিয়মিত মুখ তিনি। ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টেস্টেও খেলেছেন। কিন্তু ব্যর্থতার বৃত্ত ভেঙে কিছুতেই বেরোতে পারছেন না এই তরুণ ব্যাটসম্যান। চট্টগ্রাম টেস্টের দুই ইনিংসে হতাশ করা শান্ত আবারও ব্যর্থ। মাত্র ৪ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। আগের বলে বাউন্ডারি হাঁকিয়ে গ্যাব্রিয়েলের পরের বলেই ক্যাচ দিয়েছেন এনক্রুমা বনারকে। মাত্র ২ বল স্থায়ী ছিল তার ইনিংস।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৪০৯

তাইজুল ইসলাম ও আবু জায়েদ রাহী দুজনই নিলেন ৪টি করে উইকেট। কিন্তু তাদের জ্বলে ওঠাটা একটু দেরিতে হয়ে গেছে! তাই ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে গড়ে ফেলেছে বড় স্কোর। সেঞ্চুরির কাছাকাছি যাওয়া তিন হাফসেঞ্চুরিতে ক্যারিবিয়ানরা অলআউট হওয়ার আগে করেছে ৪০৯ রান।

আস্থার জবাব দিয়ে তাইজুল বোলিং করেছেন ৪৬.২ ওভার। তার বলে শ্যানন গ্যাব্রিয়েলের বিদায়ে অলআউট হয় ক্যারিবিয়ানরা। বাঁহাতি স্পিনার ১০৮ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। অন্যদিকে চট্টগ্রাম টেস্টে উপেক্ষিত থাকার জবাব রাহী দিয়েছেন ৪ উইকেট তুলে নিয়ে। ২৮ ওভারে তার খরচ ৯৮ রান। আর একটি করে উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার। নাঈম হাসান ২৪ ওভার বল করেও সাফল্য পাননি।

ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটাও ভালো যায়নি বাংলাদেশের। এরপর লাঞ্চ থেকে ঘুরে এসেও সুবিধা করতে পারেনি। তবে তাইজুল ও রাহী জ্বলে ওঠায় ২৫ রানে শেষ ৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। সফরকারীরা বড় সংগ্রহ দাঁড় করালেও আক্ষেপ আছে যথেষ্ট। তিন ব্যাটসম্যান সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও তিন অঙ্কের ঘরে যেতে পারেননি। জোশুয়া দা সিলভা ৯২, এনক্রুমা বনার ৯০ ও আলজারি জোসেফ আউট হয়েছেন ৮২ রানে।

/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি