আমিরকে সময় দিতে হবে: ওয়াকার

স্পোর্টস ডেস্ক
০৩ জানুয়ারি ২০১৬, ১৪:৩২আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ১৪:৩৬

আমিরকে সময় দিতে হবে: ওয়াকার পাকিস্তান দলে পেসার মোহাম্মদ আমিরের ফেরা নিয়ে বিতর্ক চলছেই।  সমালোচনার পাল্লা ভারি হলেও তাকে সমর্থনে এগিয়ে এসেছেন পাকিস্তান কোচ ওয়াকার ইউনিস। পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডনকে সাক্ষাৎকারে সাবেক এই ক্রিকেটার বলেছেন, ‘যেভাবে সমালোচনা হচ্ছে তাতে করে আমিরের বর্তমান অবস্থা কেউই আন্দাজ করতে পারবে না। তাকে ধীরে ধীরে সবকিছুর সঙ্গে আত্মস্থ করতে সময় দিতে হবে।’
ওয়াকার আমিরের পক্ষে কথা বলতে গিয়ে আরও বলেন, ‘সত্যি বলতে কি আমিরের কাছ থেকে আমি কোচ হিসেবে বেশি আশা রাখছি না। অবশ্যই তাকে ফেরাতে পাকিস্তান ক্রিকেট অনেক যুদ্ধ করেছে। সবাইকে এটাও মাথায় রাখতে হবে আমিরের ওপর এখন অনেক চাপ থাকবে; যাতে করে ভালো পারফর্ম করতে হয়। কিন্তু এটাও মাথায় রাখতে হবে ভালো পারফর্ম করতে দেখতে চাইলে তাকে নির্ভার রাখতে হবে।’

এসময় আমিরের প্রতি বন্ধুভাবাপন্ন মনোভাব দেখানোর কথাও বলেন সাবেক এই অধিনায়ক। বলেন, ‘তাকে নির্ভার রাখতে চাইলে তার প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব এবং ধৈর্য দেখাতে হবে।’

আমিরের ফেরার পরই একভাবে বিদ্রোহ ঘোষণা করেন মোহাম্মদ হাফিজ ও ওয়ানডে অধিনায়ক আজহার আলী। কিন্তু এমন ঘটনাকে কাম্য নয় বলে মন্তব্য করেন ওয়াকার। বলেন, ‘এটা সত্যি আজহার ও হাফিজ যেভাবে নিজেদের প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে আমি সত্যি বিস্মিত। তাদের এতটা আবেগপ্রবণ না হলেও চলতো। তবে সবকিছুই এখন ঠিক হয়ে গেছে দেখে আমি সন্তুষ্ট।’

/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি