অসহায় ক্রিকেটারদের পাশে এসিই ও ক্রিকবল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২১, ২০:০৫আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২১, ২০:০৫

লেজেন্ডস চ্যাম্পিয়নস ট্রফি থেকে উপার্জিত অর্থ ব্যয় হবে অসহায় ক্রিকেটারদের সাহায্যে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশকে (কোয়াব) ৫ লাখ টাকার অনুদান দিয়েছে আয়োজক এসিই ও ক্রিকবল। শনিবার প্রতিযোগিতাটির শেষ দিনে এলসিটির প্রথম সেমিফাইনালের পর কোয়াব সভাপতি নাঈমুর রহমান দুর্জয় ও সাধারণ সম্পাদক দেবব্রত পালের হাতে অনুদানের ডামি চেক তুলে দেন এসিইর প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক সাদেক ও ক্রিকবলের কো-ফাউন্ডার বাকি বিল্লাহ হিমেল।

ইশতিয়াক সাদেক বলেছেন, ‘সবসময় ক্রিকেটারদের কল্যাণমুখী কার্যক্রমে যুক্ত থাকতে চায় স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটি। মাঠের ইভেন্ট শুধু বিনোদনের জন্যই নয়, খেলোয়াড়দের জীবনমুখী অন্যান্য সুযোগ সুবিধাও নিশ্চিত করছে।’

সঙ্গে যোগ করেছেন, ‘ভবিষ্যতে শুধু বাংলাদেশ নয়, লেজেন্ডস এশিয়া কাপ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করতে চায় এসিই।’

কোয়াব সভাপতি নাঈমুর রহমান দুর্জয় ধন্যবাদ জানান এসিই ও ক্রিকবলকে। কোয়াব সবসময় পাশে থাকতে চায় দুস্থ ও অসহায় ক্রিকেটারদের। ভবিষ্যতেও এসিই ও ক্রিকবল এভাবেই কোয়াবের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন নাঈমুর রহমান।

কক্সবাজারে হওয়া লেজেন্ডস চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়া ৬ দলে খেলেছেন বাংলাদেশের জাতীয় দল ও ঢাকা প্রিমিয়ার লিগে খেলা সাবেক ক্রিকেটাররা।

/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম