প্রাণ-ফ্রুটো মিডিয়া ক্রিকেটে শেষ আটের লড়াই সোমবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৬, ১৮:৩৮আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ১৮:৪৪

প্রাণ-ফ্রুটো মিডিয়া ক্রিকেটে শেষ আটের লড়াই সোমবার বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের আয়োজনে ও প্রাণ আরএফএল-এর পৃষ্ঠপোষকতায় মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ পর্ব শেষ হয়েছে রবিবার। কাল সোমবার অনুষ্ঠিত হবে চারটি কোয়ার্টারফাইনাল। যেখানে সকাল ১০ টায় মুখোমুখি হবে সময় টিভি ও ঢাকা ট্রিবিউন এবং এটিএন নিউজ ও ইন্ডিপেন্ডেন্ট টিভি।
পরে সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে বাকি  দুটি কোয়ার্টার ফাইনাল। যেখানে একটিতে লড়বে জিটিভি ও চ্যানেল আই এবং যমুনা টেলিভিশন ও রেডিও টুডে।
এদিকে রবিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে যমুনা টেলিভিশন (৯২/২) ২৫ রানে হারিয়েছে দৈনিক সমকালকে ( ৬৭/৫) । সমকালের জিয়া হয়েছেন ম্যাচ সেরা। আর সময় টিভির ( ৬৬/১) কাছে ৪ উইকেটে হার মানে মাছরাঙ্গা টেলিভিশন ( ৬৫/৩)। সময় টিভির জুবায়েরের হাতে ওঠে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।

বাকি খেলায় এটিএন নিউজ ( ৫৩/২) ডেইল স্টারকে ( ৫২/৪) হারায় ৩ উইকেটে। এটিএন নিউজের রানা হন ম্যাচ সেরা। ঢাকা ট্রিবিউন ( ৯৬/২) ২৭ রানে পরাজিত করে এস এ টিভিকে ( ৬৯/৪)। ঢাকা ট্রিবিউনের মাজহার হয়েছেন ম্যাচ সেরা। জিটিভি ( ৭৪/৫) ৭ রানে হারায় বাংলাভিশনকে ( ৬৭/৫)। ম্যাচ সেরা হন জিটিভির তায়েব অনন্ত। ইন্ডিপেন্ডেন্ট টিভি ( ৮২/৫) কালের কণ্ঠকে ( ৬২/৫ ) হারায় ২০ রানে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জাকির পান ম্যাচ সেরার পুরস্কার। রেডিও টুডের  ( ৯৯ /২) কাছে ৫২ রানের বড় ব্যবধানে হারে বৈশাখী টেলিভিশন ( ৪৭/৫) । রেডিও টুডের অপু হন ম্যাচ সেরা।  আর এনটিভি ৮৭ রানের ( ৫ উইকেটে) বড় স্কোর নিয়েও চ্যানেল আইয়ের  ( ৮৮/১) সঙ্গে পারেনি । চ্যানেল আইয়ের শফিক হন ম্যাচ সেরা।

পুরস্কার বিতরণ করতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক শফিকুল হক হীরা, সাবেক জাতীয় হকি মিডফিল্ডার মাহবুব এহসান রানা।

/আরএম/এফআইআর/ 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের