গেইল-পোলার্ডরা দেখলেন মুদ্রার উল্টো পিঠ

স্পোর্টস ডেস্ক
০৬ মার্চ ২০২১, ১৫:০৮আপডেট : ০৬ মার্চ ২০২১, ১৫:০৮

ক্রিস গেইল কিছু করতে পারেননি, তবে কাইরন পোলার্ড এক ওভারে ৬ ছক্কা মেরে শ্রীলঙ্কার ওপর দিয়ে তাণ্ডব চালিয়েছিলেন। ফলে ৪১ বল আগে ওয়েস্ট ইন্ডিজ জিতে নেয় প্রথম টি-টোয়েন্টি। তবে দ্বিতীয় ম্যাচে মুদ্রার উল্টো পিঠ দেখে নিলেন গেইল-পোলার্ডরা। লঙ্কান বোলারদের সামনে ক্যারিবিয়ানরা ৮ বল আগেই অলআউট হয়েছে ১১৭ রানে। তাতে ৬ উইকেটে ১৬০ রান করা শ্রীলঙ্কা সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ৪৩ রানের জয়ে।

শ্রীলঙ্কার স্পিন বিষে নীল ওয়েস্ট ইন্ডিজ। লাকশান সান্দাকান ও ভানিন্দু হাসারাঙ্গার ঘূর্ণিতে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা। অ্যান্টিগার ম্যাচে সেরার পুরস্কার জেতা হাসারাঙ্গা ভেঙে দেন টপ অর্ডার। ৪ ওভারে ১৭ রান দিয়ে তার শিকার ৩ উইকেট। ঝড় ওঠার আগেই তিনি প্যাভিলিয়নে ফেরত পাঠান লেন্ডন সিমন্স (১৯ বলে ২১) ও গেইলকে (১৬ বলে ১৬)। পরে আউট করেছেন ফাবিয়েন অ্যালেনকে (১৭ বলে ১২)।

হাসারাঙ্গার মতো ৩ উইকেট পেয়েছেন লাকশান সান্দাকান। এই স্পিনার ৩.৪ ওভারে খরচ করেছেন মোটে ১০ রান। সান্দাকানের সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট হলেন পোলার্ড। আগের ম্যাচে তাণ্ডব চালানো ক্যারিবিয়ান অধিনায়ককে বেশিদূর যেতে দেননি। ১৫ বলে করেছেন মাত্র ১৩ রান। এছাড়া দুষ্মন্ত চামিরা ২৬ রানে নেন ২ উইকেট। ফিরিয়েছেন নিকোলাস পুরান (৮) ও ডোয়াইন ব্রাভোকে (২)।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহ দাঁড় করায়। দুই ওপেনার দানুশকা গুনাথিলাকা ও পাথুম নিসানকা মিলে যোগ করেন ৯৫ রান। নিসানকা ২৩ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩৭ রানে আউট হলেও গুনাথিলাকা তুলে নেন হাফসেঞ্চুরি। ৪২ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় তিনি করেন ৫৬ রান। এছাড়া অশিন বান্দারা (১৯ বলে ২১), হাসারাঙ্গা (১১ বলে ১৯*) ও অ্যাঞ্জেলো ম্যাথুজের (১৫ বলে ১৩) ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬০ রান করে লঙ্কানরা।

ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল বোলার ব্রাভো। ৪ ওভারে ২৫ রান দিয়ে তিনি পেয়েছেন ২ উইকেট। আর একটি করে উইকেট নিয়েছেন ওবেদ ম্যাকয় ও জেসন হোল্ডার।

/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম