করোনার ভ্যাকসিন, প্রধানমন্ত্রীর ভূমিকায় গর্বিত তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২১, ১৭:১৫আপডেট : ১০ মার্চ ২০২১, ১৭:১৮

গত ১৮ ফেব্রুয়ারি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে করোনার টিকা নিয়েছিলেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এত সুন্দরভাবে দেশের জনগণের জন্য টিকার ব্যবস্থা করে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন তামিম।

বুধবার ক্রাইস্টচার্চ ছাড়ার দিনে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তামিম বলেছেন, 'ভ্যাকসিন একটা পর্যায়ে সবাইকেই নিতে হবে। সে হিসেবে আমাদের দেশ অসাধারণ কাজ করেছে। এ জন্য আমাদের প্রধানমন্ত্রী অগ্রণী ভূমিকা নিয়ে আগে থেকেই সব ব্যবস্থা করেছেন। এক কথায় দারুণ কাজ করেছেন তিনি।'

বাংলাদেশে করোনার ভ্যাকসিন চালু হওয়ায় নিজেকে সৌভাগ্যবান উল্লেখ করে তামিম বলেছেন, 'জাতি হিসেবে আমরা খুবই সৌভাগ্যবান। শুধু আমরা ক্রিকেটাররাই নই, সাধারণ মানুষও ভ্যাকসিন পাচ্ছে এবং সবচেয়ে ভালো ব্যাপার হলো এটা সবার জন্য ফ্রি। জাতি হিসেবে আমরা যা করেছি, বাংলাদেশকে নিয়ে আমি গর্বিত। আমি নিশ্চিত অন্যান্য দেশও এটা অনুসরণ করবে এবং আগে হোক বা পরে, সবাইকে তা নিতেই হবে।’

টিকার প্রথম ডোজ নেওয়া প্রসঙ্গে তামিম বলেছেন, ‘আমি নিজেও প্রথম ডোজ নিয়েছি। খারাপ লাগেনি, কোনও কিছু অনুভব করিনি। দারুণ ছিল সবকিছু।'

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম