এবার পুত্র সন্তানের বাবা হলেন সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২১, ১০:৩০আপডেট : ১৬ মার্চ ২০২১, ১৬:০৩

দুই কন্যা সন্তানের পর এবার পুত্র সন্তানের বাবা হলেন সাকিব আল হাসান। সাকিবের পারিবারিক সূত্রে জানা গেছে, নবজাতক এবং সাকিবের স্ত্রী দু’জনই সুস্থ আছেন। সাকিব বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মেডিসন শহরে অবস্থান করছেন।

মঙ্গলবার দুপুরে অবশ্য সাকিব নিজেও ফেসবুকে লিখেছেন, ‘আল্লাহর মহান কৃপায় সোমবার ভোরে আমাদের ছেলে সন্তান হয়েছে। আলাইনা ও ইরাম দুজনেই তার ছোট ভাইকে পেয়ে আনন্দিত। শিশির ও নবজাতক দু’জনে সুস্থ রয়েছে। সবার অশেষ দোয়া ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ। আমাদের জন্য সবাই দোয়া করবেন।’

বাংলাদেশ দল সীমিত ওভারের সিরিজ খেলতে নিজিল্যান্ডে অবস্থান করছে। সাকিব এই সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন। স্ত্রী শিশির ও তৃতীয় সন্তানের পাশে থাকতেই নিউজিল্যান্ড সফরে যাননি বিশ্বসেরা অলরাউন্ডার।

চলতি বছরের ১ জানুয়ারি সাকিব তার ফেসবুক পাতায় ছবিসহ একটি পোস্ট শেয়ার করে জানিয়েছিলেন, তৃতীয়বারের মতো বাবা হতে যাওয়ার বিষয়টি।

২০১৬ সালে সাকিবের প্রথম কন্যা আলাইনা হাসান অব্রির জন্ম হয়। এরপর গত বছরের এপ্রিল মাসে দ্বিতীয়বারের মতো বাবা হন তিনি।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম