অস্ট্রেলিয়ার বদলে খেলবে আয়ারল্যান্ড, হতাশ আইসিসি

স্পোর্টস ডেস্ক
০৫ জানুয়ারি ২০১৬, ১৪:১৬আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ১৪:২৪

অস্ট্রেলিয়ার বদলে খেলবে আয়ারল্যান্ড, হতাশ আইসিসি নিরাপত্তাহীণতার কারণ দেখিয়ে বাংলাদেশে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে নিজেদের গুটিয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। এর পরিবর্তে বাছাই পর্বে রানার আপ হওয়া আয়ারল্যান্ডকে অস্ট্রেলিয়ার পরিবর্তে বিশ্বকাপ খেলতে আমন্ত্রণ জানিয়েছে আইসিসি।
তবে এরমাঝেও বাংলাদেশে নিজেদের বিশ্বকাপ আয়োজনে পিছপা হচ্ছে না আইসিসি। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটি জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক এই সংস্থা। তবে এ অবস্থায় তারা সেখানে দল ও ম্যানেজম্যান্ট নিয়ে নিজেদের উদ্বিগ্ন হওয়ার বিষয়টি জানিয়েছে।
বিবৃতিতে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেন, ‘আমরা জানি অস্ট্রেলিয়া সরকারের আদেশেই ক্রিকেট অস্ট্রেলিয়া এমন সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমরা তাদের এমন সিদ্ধান্তে সত্যিই হতাশ।’  
তারা আরও জানায়, ‘পরিকল্পনার অংশ হিসেবে আইসিসির নিজেদের নিরাপত্তা দল বাংলাদেশে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করবে। আমরা আরও বিশ্বাস করি বিসিবির সঙ্গে মিলে আমরা সফল একটি টুর্নামেন্ট বাংলাদেশে উপহার দিতে পারবো।’

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম