তামিমের ‘টার্নিং পয়েন্ট’ কোনটি?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২১, ২০:৩৬আপডেট : ২৩ মার্চ ২০২১, ২০:৩৬

স্কোরবোর্ডে ২৭১ রান জমা করে জয়ের ভিত তৈরি করে দিয়েছিলেন ব্যাটসম্যানরা। বোলাররা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু ফিল্ডারদের ব্যর্থতায় নিউজিল্যান্ডের মাটিতে আরেকটি হার যোগ হলো। অধিনায়ক তামিম ইকবাল ম্যাচ শেষে ক্রাইস্টচার্চে হারের পেছনে ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে দেখছেন দুটো ক্যাচ মিস।

আজ (মঙ্গলবার) হ্যাগলি ওভালে ২৭২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল কিউইরা। তাতে স্বস্তি ফেরে বাংলাদেশ ক্যাম্পে। কিন্তু অধিনায়ক টম ল্যাথাম ও ডেভন কনওয়ের ১১৩ রানের জুটিতে বাংলাদেশের সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ পড়ে। শেষ পর্যন্ত তামিমের দুর্দান্ত ফিল্ডিংয়ে তাদের জুটি ভাঙলে ফের স্বস্তি ফেরে।

কিন্তু ম্যাচের ৩৭ ও ৩৮তম ওভারে তিনটি ক্যাচ ছেড়েছে বাংলাদেশের ফিল্ডাররা। তাসকিন আহমেদের বলে উইকেটের পেছনে জিমি নিশামের ক্যাচ ছাড়েন মুশফিকুর রহিম। এক বল পর ল্যাথামের ভাসানো শট তালুবন্দি করতে পারেননি মোহাম্মদ মিঠুন। পরের ওভারে মেহেদী হাসান সহজ রিটার্ন ক্যাচ নিতে পারেননি ল্যাথামের। ডানহাতি স্পিনারের বলে এগিয়ে এসে ড্রাইভ করেছিলেন কিউই অধিনায়ক। কিন্তু মেহেদী সেটি ধরে রাখতে পারেননি।

বাংলাদেশের হারের পর ক্যাচ মিসই আলোচনার কেন্দ্রবিন্দুতে। তামিমও বলছেন, ‘সত্যি কথা ২৭১ রান আমি ভালোভাবেই নেবো, কারণ এটা কখনই ৩০০ রানের উইকেট ছিল না। অবশ্যই আমরা ব্যাটিংয়ে যা আশা করেছিলাম, তা করতে পেরেছি। কিন্তু আসলে সবাই তো খেলা দেখেন, (কনওয়ের) রান আউটটার পর যতগুলো সুযোগ এসেছিল, দুটো ক্যাচ আমরা মিস করলাম, এখানেই টার্নিং পয়েন্ট আসলে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের