সেভেনআপের সঙ্গে চুক্তিবদ্ধ সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২১, ১৭:৩৯আপডেট : ২৪ মার্চ ২০২১, ১৭:৩৯

বাংলাদেশের অন্যতম বেভারেজ ব্র্যান্ড সেভেনআপের 'ব্র্যান্ড অ্যাম্বাসেডর' হিসেবে যুক্ত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ‘ভাবো ফ্রেশ’ ভাবনাটি গ্রাহকদের মধ্যে ছড়িয়ে দিতেই সেভেনআপের সঙ্গে যুক্ত হয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত সাকিব আল হাসান বলেছেন, ‘সেভেনআপের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। কারণ আমার সাথে খুব স্বাভাবিকভাবেই ব্র্যান্ডটি মিলে যায়। ব্র্যান্ডের ভাবো ফ্রেশ ধারণায় আমি নিজেও বিশ্বাসী। আসলে মাঠের পিচ কিংবা জীবনে যখনই কোনও ঝামেলার সম্মুখীন হই, তখনই চেষ্টা করি ফ্রেশ কোনও বুদ্ধি দিয়ে তার সমাধান বের করার। আর আমি ছোটবেলা থেকে সেভেনআপের ম্যাসকট ফাইডোকে দেখে বড় হয়েছি। আমি তার ফুরফুরে ও বুদ্ধিদীপ্ত ব্যক্তিত্বকে পছন্দ করি। তাই সেভেনআপ ও ফাইডোর সাথে নতুন যাত্রা শুরু করার জন্য আমি আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।’

পেপসিকো বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার দেবাশিস দেব বলেছেন, ‘সেভেনআপ এদেশের অন্যতম বড় এবং সবার প্রিয় বেভারেজ ব্র্যান্ড। এটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেশের সবচেয়ে বড় ক্রিকেট আইকন সাকিব আল হাসানকেই মানায়। সাকিব আল হাসানের মধ্যে আশাবাদী মনোভাব এবং যেকোনো পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রাখার বিশেষ গুণ আছে। তার এই গুণাবলী শুধু যে সেভেনআপের চিন্তাধারার সাথে মিলে যায় তা নয়, দেশজুড়ে সকল বয়সের মানুষের কাছেও তা সমানভাবে গ্রহণযোগ্য।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের