উল্টো শৈশবের কোচকেই শেখান সাকিব!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২১, ২১:১২আপডেট : ২৫ মার্চ ২০২১, ২১:২০

মানসিক চাপ সামলানো যে কারো পক্ষেই খুব কঠিন। এক্ষেত্রে ব্যতিক্রম কেবল সাকিব আল হাসান! নিজের সঙ্গে জড়িয়ে যাওয়া বিভিন্ন বিতর্ক অবলীলায় সামলে স্বাভাবিক কাজগুলো খুব সহজেই করে যেতে পারেন। ক্রিকেটের পাশাপাশি সাকিবকে কি চাপ সামলানোও শিখিয়েছেন তার কোচ মোহাম্মদ সালাউদ্দিন? প্রশ্নটা করতেই সালাউদ্দিনের উত্তর, ‘আমি কী শেখাবো? আমাকেই চাপ সামলানো শেখায় সাকিব।’

সম্প্রতি একটি লাইভে বিসিবি নিয়ে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করে আলোচনায় বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু সেই আলোচনা গায়ে না মেখে নিজের কাজগুলো করে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার প্রথমবারের মতো পূর্বাচলে নিজের একাডেমিতে গেছেন। সেখানে একাডেমির ছাত্রদের সঙ্গে সময়ও কাটিয়েছেন। একাডেমিতে সাকিব সংবাদ মাধ্যমকে এড়িয়ে গেলেও তার শৈশবের কোচ সালাউদ্দিন সাকিবকে নিয়ে অনেক কিছুই জানিয়েছেন।

এক প্রশ্নের জবাবে মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন, ‘দেখুন মেন্টাল প্রেসার রিলিজ করার জন্য আমি সাকিবকে কী বলবো? কারণ সবসময় সে আমাকে শেখায় যে চাপটা এভাবে সামলাতে হয়। সে খুব ভালো করে জানে কীভাবে চাপ থেকে মুক্ত হতে হয়। আমার মনে হয় ওকে শেখানোর মতো কিছু নেই। যতদিন ক্রিকেট খেলেছে চাপের মধ্যেই খেলেছে। বরং মাঝে মাঝে আমাকে সে বলেছে যে এভাবে করেন, তাহলে জীবনে ভালো থাকতে পারবেন। ’

সাকিব কতটা ঠাণ্ডা মাথার সেটি বোঝাতে গিয়ে সালাউদ্দিন বলেছেন, ‘আমি সাকিবকে ভালো সময়ে যেমন দেখি, খারাপ সময়েও একই রকম দেখি। বাইরে থেকে আপনি কখনো বুঝতে পারবেন না ওর ভেতরে কী চলছে। ও সবসময় ঠাণ্ডা মাথায় থাকে। আমার মনে হয় সে বিশ্বাস করে, কিছু জিনিস নিজের নিয়ন্ত্রণে থাকবে না। যেটা নিজের নিয়ন্ত্রণে নাই, সেটা নিয়ে চিন্তা করলে নিজের ক্ষতি ছাড়া কিছুই না। যেদিন খুব ভালো খেলে এর পরদিনও আমি দেখিনা সে খুব বেশি খুশি।’

বৃহস্পতিবার নিজের একাডেমিতে প্রথমবারের মতো গিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে সময় কাটান সাকিব। এ প্রসঙ্গে সালাউদ্দিন বলেছেন, ‘বাচ্চাদের সঙ্গে যেহেতু সাকিবের আগে কোনও পরিচয় হয়নি, তাকে দেখেওনি সামনা-সামনি। আজ সরাসরি দেখলো, এটা তাদের জন্য ভালো একটা অভিজ্ঞতা।’

গত বিশ্বকাপের আগে সালাউদ্দিনের সঙ্গে একান্তে অনুশীলন করেছিলেন সাকিব। এরপর বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করতে দেখা গেছে তাকে। ইংল্যান্ড বিশ্বকাপে ৬০৬ রানের পাশাপাশি ১১ উইকেট নিয়েছেন সাকিব। এমন সাফল্যে তো সালাউদ্দিনেরই অবদান! কোচ অবশ্য নিজের কৃতিত্ব নিতে চাইলেন না, ‘এটা আসলে সবারই ভুল ধারণা যে আমিই তাকে প্রস্তুত করে দেই। আমার মনে হয় ওরা এখন যে স্টেজে আছে, ওরা নিজেরাই জানে কিভাবে প্রস্তুতি নিতে হবে। ১০-১২ বছর ক্রিকেট খেলার পর, এতগুলো টুর্নামেন্ট খেলার পর তাদের আসলে বলে দিতে হয় না যে, তোমাকে এই প্রস্তুতি নিতে হবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম