মাহমুদউল্লাহর মুখেও সেই একই বুলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২১, ১৭:৫২আপডেট : ২৭ মার্চ ২০২১, ১৭:৫২

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। রবিবার থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ফরম্যাট বদলানোর সঙ্গে অধিনায়কও পাল্টেছে বাংলাদেশের। তবে কথা আছে আগের মতোই। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভালো খেলার প্রতিশ্রুতি দিয়ে ঘুরে দাঁড়ানোর যে কথা বলেছিলেন তামিম ইকবাল, প্রায় একই কথা শোনা গেল টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহও কণ্ঠেও।

ওয়ানডে সিরিজে কোনও রকম প্রতিরোধ দাঁড় করাতে পারেনি বাংলাদেশ। তাই নিউজিল্যান্ডে হতাশার গল্পটা কেবল দীর্ঘই হচ্ছে। যদিও টি-টোয়েন্টিতে ভালো কিছু করার প্রত্যাশা মাহমুদউল্লাহর। আর সে কারণেই ‘ভয়ডরহীন ক্রিকেট’ খেলার আহ্বান তার।

রবিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় হ্যামিল্টনের সেডন পার্কে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেছেন, ‘টি-টোয়েন্টিতে কোনও ধরনের জড়তা ছাড়া ভয়ডরহীন ক্রিকেট যদি আমরা খেলতে পারি, তাহলে ফল আমাদের পক্ষে নিয়ে আসা সম্ভব। আমি বিশ্বাস করি, আমাদের জয়ের ক্ষুধা তীব্র আকারে আছে। আমরা এটার (জয়ের) জন্য মুখিয়ে আছি। ইনশাআল্লাহ কাল (রবিবার) আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবো।’

ওয়ানডে সিরিজের ভুলগুলো টি-টোয়েন্টিতে করতে চান না মাহমুদউল্লাহ। একই সঙ্গে ভুলে যেতে চান ৫০ ওভারের ক্রিকেটের ফল, তবে সতীর্থদের ভুল থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ ঠিকই দিয়ে রাখলেন তিনি, ‘আমরা জড়তা কাটিয়ে এবং এই তিন ম্যাচের ফলাফল ভুলে, যে ভুলগুলো করেছি সেটা মাথায় রেখে নামতে হবে আমাদের। কিন্তু ওয়ানডে সিরিজের ফলাফল যেন আমাদের এই খেলায় নেতিবাচক প্রভাব না ফেলে, সেজন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।’

কুড়ি ওভারের সিরিজে ভালো কিছুর প্রত্যাশা মাহমুদউল্লাহর, ‘জয়ের বিকল্প নেই, অন্য কোনও পথ নেই। নিউজিল্যান্ডকে হারানোর জন্য যে চ্যালেঞ্জ নিতে হয় তার জন্য আমরা মুখিয়ে আছি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান