রাজস্থানের গোলাপি ক্যাপে মোস্তাফিজের রঙিন স্বপ্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২১, ১৪:৫২আপডেট : ১০ এপ্রিল ২০২১, ১৪:৫২

এবারের আইপিএলে বাংলাদেশের প্রতিনিধি দুজন। একজন সাকিব আল হাসান, আরেকজন মোস্তাফিজুর রহমান। সাকিব কলকাতা নাইট রাইডার্সে আর মোস্তাফিজ খেলবেন রাজস্থান রয়্যালসের হয়ে। যদিও কোয়ারেন্টিন ইস্যুতে ১২ এপ্রিল রাজস্থানের উদ্বোধনী ম্যাচে দেখা যাবে না বাঁহাতি পেসারকে। দল থেকে পাওয়া গোলাপি ক্যাপ নিয়ে রঙিন শুরুর অপেক্ষায় প্রহর গুনছেন তিনি।

নিজের ফেসবুক পেজে গোলাপি ক্যাপ মাথায় দিয়ে একটি ছবি পোস্ট করে মোস্তাফিজ লিখেছেন, ‘টুর্নামেন্ট খেলতে প্রস্তুত আমি।’

গত ৪ এপ্রিল সকালে নিউজিল্যান্ড থেকে দেশে ফিরে বাংলাদেশের সতীর্থরা যখন বাড়ির পথে ছুটেছেন, মোস্তাফিজ তখন বিমানবন্দরেই সময় কাটিয়েছেন। এরপর বিকেল সাড়ে ৩টার ফ্লাইটে ভারতের উদ্দেশে উড়াল দেন তিনি।

ভারতে পৌঁছে বাঁহাতি পেসার সবার কাছে দোয়া চেয়েছেন, ‘রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলতে ভারতে নিরাপদেই পৌঁছেছি। আমার জন্য দোয়া করবেন।’

নিয়ম অনুযায়ী, ভারতে পৌঁছে সাত দিন কোয়ারেন্টিন করতে হবে। ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইপিএলের এবারের আসর। মোস্তাফিজের দল রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচ ১২ এপ্রিল, পাঞ্জাব কিংসের বিপক্ষে। কিন্তু কোয়ারেন্টিনের কারণে রাজস্থানের প্রথম দুই ম্যাচে মোস্তাফিজকে দেখার সম্ভাবনা খুব কম। কেননা রবিবার কোয়ারেন্টিন শেষ হচ্ছে মোস্তাফিজের। ফলে অনুশীলন ছাড়া মোস্তাফিজকে খেলানোর ঝুঁকি নেবে না রাজস্থান।

এবারের আইপিএলে ১ কোটি রুপিতে বাঁহাতি পেসারকে দলে ভিড়িয়েছে রাজস্থান। আইপিএলে নিজের প্রথম দুই আসরে সানরাইজার্স হায়দরাবাদে খেলা মোস্তাফিজ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সর্বশেষ আইপিএলে খেলেন ২০১৮ সালে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি