করোনায় বাংলাদেশে আটকা পড়েছে ৫ দক্ষিণ আফ্রিকান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২১, ১১:২৫আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১১:৩৩

বাংলাদেশে লকডাউনের কারণে একটি ওয়ানডে না খেলেই ঢাকা ছাড়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের। কিন্তু করোনা পজিটিভ হওয়ায় দলের সঙ্গে যেতে পারেননি পাঁচ দক্ষিণ আফ্রিকান!

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ও উইমেনস উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বাংলা ট্রিবিউনকে বলেছেন, 'দক্ষিণ আফ্রিকার নারী দলের ৫ সদস্য করোনা পজিটিভ হয়েছেন। তাদের নিজ দেশে ফেরার কোন সুযোগ নেই। তারা এখন ঢাকার একটি হোটেলে আইসোলেশনে আছেন। তাদের অন্তত ১০ থেকে ১৪ দিন থাকতে হবে। করোনা নেগেটিভ হলে তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হবে।’

করোনা পজিটিভ হওয়া ওই পাঁচজন হচ্ছেন- সিনালো জাফটা, লিয়াহ জোনস, নোবুলুমকো বানেটি, রবিন শার্লি ও দলের ম্যানেজার মারসিয়া লেতসোয়ালো।

সোমবার সকালে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দলের সবাই করোনা পরীক্ষা করান। রাতে ফল আসলে পাঁচজনের করোনা পজিটিভ আসে। ততক্ষণে পুরো দল সিলেট থেকে ঢাকায় চলে এসেছে। এই অবস্থায় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের পাঁচ সদস্য এখন আইসোলেশনে আছেন।

এদিকে ১৪ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ৭ দিনের কঠোর লকডাউনে অভ্যন্তরীণ ফ্লাইটের পাশাপাশি বন্ধ থাকবে আন্তর্জাতিক ফ্লাইটও। ফলে দ্বিতীয় দফা করোনা নেগেটিভ হলেও দেশে যাওয়ার সুযোগ নেই প্রোটিয়া মেয়েদের।

গত মার্চে দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং দল ৫টি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফরে আসে। সবগুলো ম্যাচই প্রভাব বিস্তার করে জিতেছে স্বাগতিকরা। রবিবার চতুর্থ ওয়ানডেতে ১১০ রানে জিতেছে বাংলাদেশের মেয়েরা।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম