উইকেট পড়লো ৬টি, তবে আউট হলেন কেবল তাইজুল!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২১, ২০:১৩আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ২০:১৩

দুই দিনের প্রস্তুতি ম্যাচে কঠিন দিন পার করলেন সবুজ দলের বোলার- শুভাগত হোম, নাঈম হাসান, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, শহিদুল ইসলাম ও মুকিদুল ইসলাম। শ্রীলঙ্কায় দুই দিনের প্রস্তুতি ম্যাচের আজ (শনিবার) প্রথম দিনে তামিম ইকবালের লাল দল হারালো ৬ উইকেট, তবে আউট হয়েছেন কেবল তাইজুল ইসলাম। বাকি পাঁচ ব্যাটসম্যান স্বেচ্ছায় মাঠ ছেড়ে গেছেন। তাই সারাদিনের বোলিংয়ে সবুজ দলের বোলারদের প্রাপ্তি মাত্র ১ উইকেট!

শ্রীলঙ্কায় দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ দল। মুমিনুল হকের সবুজ দলের বিপক্ষে তামিমের লাল দল প্রথম দিনে ব্যাটিংয়ে নামে। দিনশেষে ৬ উইকেট হারিয়ে লাল দল করেছে ৩১৪ রান।

হাফসেঞ্চুরি পেয়েছেন তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। সবচেয়ে বেশি ৬৬ রান করে স্বেচ্ছায় সাজঘরে ফিরেছেন মুশফিক। এছাড়া তামিম ৬৩, নাজমুল ৫৩, সাইফ ৫২, নুরুল হাসান ৪৮ রান করে স্বেচ্ছায় সাজঘরে ফেরেন। এর বাইরে তাইজুল ইসলাম ২ রানে আউট হন। মেহেদী হাসান মিরাজ ২৪ রানে অপরাজিত ছিলেন।

৭৯.২ ওভার বোলিং করেও সবুজ দলের সাফল্য তাইজুলের উইকেট। শুভাগত ২ রানে ফেরান বাঁহাতি এই স্পিনারকে।

তামিমের নেতৃত্বাধীন লাল দল ও মুমিনুল হকের নেতৃত্বে সবুজ দলে ভাগ হয়ে খেলছেন ক্রিকেটাররা। ২১ জনের স্কোয়াড হওয়ায় দুই দল করতে একজন খেলোয়াড় কমতি ছিল, ওই জায়গা পূরণে নেওয়া হয়েছে দলের সাপোর্টিং স্টাফের এক সদস্যকে। রবিবার ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাটিং করবে সবুজ দল।

প্রস্তুতি ম্যাচের দুই দল:

লাল দল: তামিম ইকবাল (অধিনায়ক), সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ ও এক সাপোর্ট স্টাফ।

সবুজ দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী, শুভাগত হোম, নাঈম হাসান, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, শহিদুল ইসলাম ও মুকিদুল ইসলাম।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম