মোস্তাফিজদের নখদন্তহীন বোলিং, জয়ে শীর্ষে কোহলিরা

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০২১, ০০:০১আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ০০:০৫

এবারের আইপিএলে অপ্রতিরোধ্য গতিতেই এগিয়ে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তাদের রুখতে ১৭৮ রানের লক্ষ্য দিয়েছিল রাজস্থান রয়্যালস। কিন্তু ব্যাটসম্যানরা লড়াইয়ের পুঁজি দিলেও  ব্যাঙ্গালোরকে কোনওভাবেই রুখতে পারেননি মোস্তাফিজুর রহমান-ক্রিস মরিসরা। বোলারদের নখদন্তহীন বোলিংয়ে কোনও উইকেট না হারিয়ে আরেকটি ম্যাচ জিতেছে বিরাট কোহলিরা। রাজস্থানকে তারা হারিয়েছে ১০ উইকেটে! তাতে টানা চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে বসেছে ব্যাঙ্গালোর।

অথচ টস হেরে শুরুতে ব্যাট করতে নামা রাজস্থানের অবস্থা ছিল খুবই করুণ। পাওয়ার প্লের মাঝে বিদায় নেন তিন ব্যাটসম্যান। জশ বাটলার ৮, মানান বোহরা ৭ ও ডেভিড মিলার ফিরে যান শূন্যতে! করুণ শুরুতে পাওয়ার প্লেতেও প্রাপ্তি ছিল ৩ উইকেটে ৩২!

অধিনায়ক সানজু স্যামসন ২১ রানে স্কোরবোর্ডে রান তোলার চেষ্টা করলেও পরে মূলত করুণ  স্কোরবোর্ডকে সমৃদ্ধ করেছেন শিবম দুমে, রায়ান পরাগ ও রাহুল তেওয়াতিয়া। দুবে ৩২ বলে ৫টি চার ও ২ ছক্কায় করেন ৪৬ রান। পরাগ ১৬ বলে করেছেন ২৫ রান আর তেওয়াতিয়া ২৩ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলায় শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৭৭ রান পায় রাজস্থান।

২৭ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ সিরাজ। ৪৭ রানে সম সংখ্যক উইকেট নেন হার্শাল প্যাটেলও। 

জবাবে মোস্তাফিজ-মরিসদের কোনও পাত্তাই দেননি ব্যাঙ্গালোরের দুই ওপেনার বিরাট কোহলি ও দেবদূত পাদিক্কাল। তাদের ঝড়ো ব্যাটিংয়েই কোনও উইকেট না হারিয়ে ১৬.৩ ওভারে জয় তুলে নেয় ব্যাঙ্গালোর। কোহলি ৪৭ বলে ৭২ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছয়। তবে পুরো ইনিংসেই আলো ছড়িয়েছেন পাদিক্কাল। ৫২ বলে ১১টি চার ও ৬টি ছক্কায় তুলে নেন ঝড়ো সেঞ্চুরি। তিনি অপরাজিত ছিলেন ১০১ রানে। এমন ইনিংস খেলে রেকর্ডবুকেও নাম লিখিয়েছেন তিনি। আইপিএলে তৃতীয় কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেছেন। রান তাড়ায় অবশ্য তিনিই কনিষ্ঠতম। তাই ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।

মোস্তাফিজ ৩.৩ ওভার বল করলেও হুমকি হয়ে দাঁড়াতে পারেননি কোহলিদের কাছে। দিয়েছেন ৩৪ রান! এর ওপর এই ম্যাচে সবচেয়ে বেশি এক্সট্রা রানও এসেছে তার কাছ থেকে। ক্রিস মরিস ৩ ওভারে দিয়েছেন ৩৮ রান। বাকিরাও খরুচে বোলিংয়ে ছিলেন উইকেট শূন্য। 

/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান