ওয়ার্নারের ইতিহাসের দিনে সিরিজ অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
০৭ জানুয়ারি ২০১৬, ১৩:৩৩আপডেট : ০৭ জানুয়ারি ২০১৬, ১৪:১৮

ওয়ার্নারের ইতিহাসের দিনে সিরিজ অস্ট্রেলিয়ার টানা বৃষ্টির কারণে আগেই জানা গিয়েছিল ড্র হচ্ছে সিডনি টেস্ট। অবশেষে ড্রই হলো ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তৃতীয় ও শেষ টেস্ট। তবে শেষ দিন ড্রয়ের আগে ইতিহাস গড়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। ৮২ বলে সেঞ্চুরি করেছেন তিনি।
সিডনি ক্রিকেট স্টেডিয়ামের ১৩৪ বছরের ইতিহাসে আর ১০৪ টেস্টের ইতিহাসে এটিই দ্রুততম সেঞ্চুরি। ৮৪ বলে আগের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল বাঁহাতি অসি ওপেনার ম্যাথু হেইডেনের।
এর আগে শেষ দিনে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে ২৪৮ রান নিয়ে খেলা শুরু করলেও অলআউট হয় ৩৩০ রানে। ৩০ রানে অপরাজিত দিনেশ রামদিন বিদায় নেন ৬২ রানে। ৩টি করে উইকেট নেন দুই স্পিনার নাথান লায়ন ও স্টিভ ও’কিফ।

জবাবে খেলতে নেমে অস্ট্রেলিয়া উদ্বোধনী জুটিতে তোলে ১০০ রান। যাতে ওয়ার্নারই করেন ৭৪। জো বার্নস করেন ২৬। শেষ পর্যন্ত ১৬তম টেস্ট সেঞ্চুরি করে ১০৩ বলে ১২২ রানে অপরাজিত থাকেন ওয়ার্নার। আর অস্ট্রেলিয়া দিন শেষে ২ উইকেটে ১৭৬ রান করার পর ড্র মেনে নেয় দুই পক্ষ।

তিন ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া ট্রফি জিতে নিয়েছে ২-০ ব্যবধানে। ম্যাচ সেরা হন ওয়ার্নার, সিরিজ সেরা হন অ্যাডাম ভোজেস।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের