করোনায় আইপিএলের ভবিষ্যৎ কী? জানিয়ে দিলেন সৌরভ

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২১, ১৩:৩৯আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ১৩:৪৫

করোনার মহামারিতে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভারত। এমন পরিস্থিতিতে আইপিএল চললেও ভয়ে টুর্নামেন্ট ছেড়ে যাচ্ছেন বিদেশি ক্রিকেটাররা। এর পরেও ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি (বিসিসিআই) সৌরভ গাঙ্গুলী বলেছেন, নির্ধারিত সূচিতেই চলবে আইপিএল!

অবশ্য গতবার করোনা পরিস্থিতিতে ভারতে আয়োজন করা যায়নি এই টুর্নামেন্ট। দেরিতে করেও স্থানান্তর করতে হয় সংযুক্ত আরব আমিরাতে। এবার ভারতে আয়োজন করলেও সেটি হচ্ছে জীবানু সুরক্ষিত পরিবেশে ও দর্শকহীন স্টেডিয়ামে। চলমান পরিস্থিতিতে স্পোর্টস স্টারকে দেওয়া সাক্ষাৎকারে গাঙ্গুলী বলেছেন, ‘এখন পর্যন্ত নির্ধারিত সূচি অনুযায়ী চলবে আইপিএল।’

বোর্ডের এক ঊধ্বর্তন কর্মকর্তাও বলেছেন, ‘আইপিএল বন্ধ করার ব্যাপারে কোনও আলোচনা হয়নি। তবে ক্রিকেটাররা যাতে নিরাপদ থাকে সে ব্যাপারে আমরা সব কিছুই করছি। এমনকি কেউ ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট ছাড়তে চাইলেও তাকে সাহায্য করবো।’

অথচ এমন পরিস্থিতিতে আইপিএল চালিয়ে যাওয়া নিয়েও সমালোচনা কম হচ্ছে না। কিন্তু পরিস্থিতি আয়োজকদের জন্য মোটেও স্বস্তিদায়ক নয়। কিছুদিন আগে জীবানু সুরক্ষিত পরিবেশে অবসাদের কথা বলে আইপিএল ছেড়ে গেছেন ইংলিশ ক্রিকেটার লিয়াম লিভিংস্টোন। গত কয়েক দিনে একই কাজ করেছেন অস্ট্রেলিয়ান তিন ক্রিকেটার অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসন।

জানা গেছে, সংশ্লিষ্ট দেশের বোর্ড এক্ষেত্রে ক্রিকেটারদের জোড় করছেন না। তবে স্বেচ্ছায় ফিরে এলে বোর্ড এক্ষেত্রে তাদের স্বাগত জানাবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, তারা নিজ দেশের ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। এমনকি ভারত সরকারের কাছ থেকে প্রতিনিয়ত এ সংক্রান্ত তথ্য আদান-প্রদান করছে।

/এফআইআর/ 
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের