কেন আইপিএল ছাড়ছেন অজি ক্রিকেটাররা?

স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২১, ১৪:৫৭আপডেট : ২৭ এপ্রিল ২০২১, ১৫:০৯

পাশের দেশ ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ রুপ ধারণ করেছে। প্রতিদিনই রেকর্ড সংক্রমণ হচ্ছে দেশটিতে। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। তাই করোনা পরিস্থিতিতে দেশটিকে নিরাপদ মনে করছেন না অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। এরই মধ্যে আইপিএল না খেলে অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন অনেকে। কলকাতা নাইটা রাইডার্সের পরামর্শক ও সাবেক অজি ক্রিকেটার ডেভিড হাসিও মনে করেন, অজি ক্রিকেটারদের এমনটি করার পেছনে খানিকটা ‘আতঙ্ক’ কাজ করেছে!

এরই মধ্যে আইপিএলে ছেড়েছেন তিন অস্ট্রেলিয়ান- অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন ও অ্যান্ড্রু টাই। রাজস্থান রয়্যালস পেসার টাই অস্ট্রেলিয়ার সীমান্ত বন্ধ হওয়ার উদ্বেগে প্রতিযোগিতা থেকে বিদায় নেওয়ার কথা বললেও জাম্পা ও রিচার্ডসন ‘ব্যক্তিগত’ কারণ দেখিয়েছেন।

অজিদের এই পরিস্থিতি নিয়েই ডেভিড হাসি সিডনি মর্নিং হেরাল্ডকে বলেছেন, ‘আসলে সবাই কিছুটা হলেও আতঙ্কিত হয়ে পড়েছে এ জন্য যে, তারা অস্ট্রেলিয়ায় ফিরে যেতে পারবেন কিনা। আমি এটাও জানি যে আরও অনেকেই আছেন, যারা অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার জন্য একইভাবে আতঙ্কের মাঝে রয়েছেন।’

এ সময় হাসি আইপিএলের জীবানু সুরক্ষিত পরিবেশের বেশ প্রশংসা করেন। পাশাপাশি ভারতের বর্তমান মহামারি পরিস্থিতিতে ক্রিকেটারদের শঙ্কিত হওয়ার বিষয়টিকে স্বাভাবিক হিসেবেই দেখেন, ‘আমরা এখন জীবানু সুরক্ষিত পরিবেশে আছি। এটা আমাদের গত বছরের লকডাউনের মতোই সাদৃশ্যপূর্ণ। প্রতি দুদিনে আমাদের পরীক্ষা হচ্ছে। এটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা হচ্ছে সবার সুরক্ষার কথা ভেবেই।’

অবশ্য এমন পরিস্থিতি টুর্নামেন্ট চালিয়ে যাওয়ারও ইতিবাচক দিক খুঁজে নিচ্ছেন হাসি। তার মতে, ‘সব খবরই তো পাচ্ছি। প্রতিটি দিনের খবর সংবাদে পাওয়া যাচ্ছে। হাসপাতালের বিছানায় অসুস্থ ব্যক্তিরা রয়েছেন। যা চলমান প্রেক্ষাপটে অনেক প্রভাব ফেলছে। গতকাল রাতেই এ নিয়ে কথা বলছিলাম, আমরা কতটা ভাগ্যবান ক্রিকেট খেলে পুরো বিশ্বকে বিনোদিত করছি।’

এছাড়া হাসি আরও বলেছেন, ক্রিকেটাররা পরিস্থিতি সম্পর্কে অবগত এবং তারা চান টুর্নামেন্ট চলতে থাকুক।

/এফআইআর/ 
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি