খরুচে মোস্তাফিজ, জয়ে ফিরলো মুম্বাই

স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০২১, ২০:০৭আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ২০:২৭

এবারের আইপিএলে প্রথমবারের মতো লক্ষ্য তাড়া করতে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। প্রতিপক্ষ ছিল রাজস্থান রয়্যালস। তারা ১৭২ রানের লক্ষ্য দিয়েও রুখতে পারেনি গতবারের চ্যাম্পিয়নদের। রাজস্থানকে ৭ উইকেটে হারিয়ে আরেকটি জয় তুলে নিয়েছে মুম্বাই। তাতে সর্বশেষ দুই ম্যাচে হারের পর আবারও জয়ে ফিরলো রোহিত শর্মার দল। 

১৭২ রানের লক্ষ্যে খেলতে নামা মুম্বাইয়ের জয়ে বড় অবদান ছিল কুইন্টন ডি ককের। ৫০ বলে ৭০ রানের হার না মানা ইনিংস খেলেছেন প্রোটিয়া ব্যাটসম্যান। তার ঝড়ো ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছয়।

তিনটি উইকেট তুলে নিতে পারলেও রাজস্থানের বোলাররা রান আটকাতে পারছিলেন না। বিশেষ করে মোস্তাফিজুর রহমান ছিলেন সবচেয়ে খরুচে। ৩.৩ ওভার বল করে দিয়েছেন ৩৭ রান!

অবশ্য মুম্বাইকে জয়ের পথ দেখাতে থাকা আরেক ব্যাটসম্যান ক্রুনাল পান্ডিয়াকে (৩৯) বোল্ড করেছিলেন তিনি। এর পরেও কাঙ্ক্ষিত চাপ সৃষ্টি করতে পারেনি রাজস্থান। বরং মোস্তাফিজের ১৮.৩ ওভারে চার মেরে জয় নিশ্চিত করেছেন কিয়েরন পোলার্ড। অবশ্য শেষ দিকে পোলার্ড কিছু শটস খেলে জয় আরও ত্বরান্বিত করেছেন মুম্বাইয়ের।

এর আগে টস জিতে রাজস্থানকেই ব্যাটিংয়ে পাঠিয়েছিল মুম্বাই। টপ অর্ডারের ভূমিকায় রাজস্থান তুলতে পারে ৪ উইকেটে ১৭১ রান। শেষ দিকে মুম্বাই বোলারদের ভূমিকায় রান খুব বেশি বাড়তে পারেনি। অথচ ১৬ ওভার শেষে রাজস্থানের স্কোর ছিল ২ উইকেটে ১৪০!

১৭.৪ ওভারে রানের চাকা আটকে অধিনায়ক সাঞ্জু স্যামসনকে ফিরিয়েছেন ট্রেন্ট বোল্ট। তখন ২৭ বলে ৪২ রান ছিল তার। পরের ওভারে শিভম দুবেকে ফিরিয়ে রাজস্থানের রান শেষ দিকে খুব বেশি বাড়তে দেননি জসপ্রীত বুমরাহ। দুবে ফিরেছেন ৩১ বলে ৩৫ রানে।

মুম্বাইয়ের সবচেয়ে কৃপণ বোলারই ছিলেন বুমরাহ। তিনি ৪ ওভারে মাত্র ১৫ রান খরচায় নিয়েছেন ১ উইকেট। দুটি নিয়েছেন রাহুল চাহার।     

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের