মোহামেডানের গৌরব ফেরানোর ঘোষণা নতুন কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২১, ২১:৩৭আপডেট : ০৪ মে ২০২১, ২১:৩৭

গত কয়েক বছর ধরে ক্রিকেটাঙ্গনে ব্যর্থ দলে পরিণত হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পরই ক্লাবটির হারানো গৌরব ফিরিয়ে আনতে দৃঢ় সংকল্প।

মাসুদুজ্জামানকে চেয়ারম্যান করে মোহামেডানের ক্রিকেট কমিটির দায়িত্ব আগেই দেওয়া হয়েছে। ১৮ জনকে নিয়ে গঠন করা হয়েছে ক্রিকেট কমিটি। শুধু তা-ই নয়, একই সঙ্গে করা হয়েছে শক্তিশালী উপদেষ্টা ও টেকনিক্যাল কমিটি। উপদেষ্টা কমিটি ৬ সদস্যের। টেকনিক্যাল কমিটির সদস্য সংখ্যা ৫।

উপদেষ্টা কমিটিতে আছেন বিশিষ্ট ব্যবসায়ীরা। টেকনিক্যাল কমিটির সবাই সাবেক ক্রিকেটার। বিজেএমইএর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমানসহ উপদেষ্টা কমিটির অন্যরা হলেন- বিসিবির তিন পরিচালক মাহবুবুল আনাম, হানিফ ভূঁইয়া ও শওকত আজিজ রাসেল, সাবেক পরিচালক কবির ভূঁইয়া এবং মিজানুর রহমান (সিনিয়র)। টেকনিক্যাল কমিটিতে আছেন আজহার হোসেন শান্টু, মিনহাজুল আবেদীন নান্নু, নাসির আহমেদ নাসু, হাবিবুল বাশার ও মোহাম্মদ শিপন।

প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগ শুরু হবে ৩১ মে। ৫০ ওভারের পরিবর্তে প্রতিযোগিতাটি হবে ২০ ওভারে। এবার শিরোপায় চোখ মোহামেডানের। সে রকমের লক্ষ্যের কথাই শোনালেন ক্রিকেট কমিটির চেয়ারম্যান মডেল গ্রুপের ব্যবস্থাপনা পচিরালক মাসুদুজ্জামান, ‘আমরা মোহামেডানের হারানো গৌরব ফিরিয়ে আনতে চাই। জিততে চাই শিরোপা। সেই শিরোপা আমরা এ বছরই জিততে চাই। এজন্য আমাদের নতুন কমিটির পক্ষ থেকে যা যা করার তার সব করা হবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম