শ্রীলঙ্কা সিরিজ টি-স্পোর্টস ও গাজী টিভিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২১, ১৬:৩৬আপডেট : ১৮ মে ২০২১, ১৬:৩৬

প্রত্যাশার চেয়ে বেশি মূল্যে সম্প্রচার স্বত্ব কিনেছে ব্যান-টেক নামের একটি বিজ্ঞাপনী সংস্থা। তারা আবার আসন্ন লঙ্কান সিরিজের টিভি স্বত্ব বিক্রি করেছে দুই টিভি চ্যানেল- গাজী টিভি ও টি স্পোর্টসের কাছে। ফলে আসন্ন সিরিজটি দেখা যাবে ওই দুই টিভিতে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর ফলে আগামী দুই বছর আইসিসি'র এফটিপি (ফিউচার ট্যুর প্ল্যান) অনুযায়ী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দেশের মাটিতে গড়ানো যাবতীয় খেলা তারাই সম্প্রচার করবে। সবমিলিয়ে ৯টি হোম সিরিজে ৭ টেস্ট, ১৮ ওয়ানডে ও ১৯ টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে।

ব্যান-টেকের প্রধান নির্বাহী এ জি এম সাব্বির বিসিবিকে ধন্যবাদ দিয়ে বলেছেন, ‘আমরা আগামী দুই বছর তাদের ১৬১ কোটি ৫০ লাখ টাকা দিবো। হোম সিরিজে আমাদের সুযোগ করে দেওয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ। হোমে সিরিজের ভ্যালুটা সব সময়ই বেশি। আশা করি বিজ্ঞাপন দাতারা আগ্রহী হয়ে উঠবেন। কেননা, ক্রিকেট আমাদের বিনোদন মাধ্যম।'

টিভি স্বত্ব গাজী টিভি ও টি-স্পোর্টসের কাছে বিক্রি করলেও প্রোডাকশন খরচ বহন করবে বিসিবি। সেক্ষেত্রে মূল টাকার অংকটাও কমে যাচ্ছে, প্রোডাকশন খরচ এই টাকার মধ্যে অন্তর্ভুক্ত আছে। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘আমাদের ফ্লোর প্রাইস ১৫০ কোটি টাকা। এর চেয়ে কিছু বেশি অর্থে স্বত্ব বিক্রয় করতে পেরেছি। আগামী দুই বছর বাংলাদেশ দলের হোম সিরিজের প্রতিটি ম্যাচ তারা সম্প্রচার করবে। বিডিংয়ে একমাত্র ব্যান-টেকই অংশ নিয়েছে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম