জাতীয় দলের হয়ে খেলা বিশেষ অনুভূতির: মোস্তাফিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০২১, ২৩:২১আপডেট : ১৮ মে ২০২১, ২৩:২১

শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাওয়ে সিরিজে দলে ছিলেন না মোস্তাফিজুর রহমান। তবে ছোট বিরতির পর লঙ্কানদের বিপক্ষে হোম সিরিজে জাতীয় দলের জার্সিতে ফিরেছেন কাটার মাস্টার। জাতীয় দলের জার্সিতে ফিরেই দারুণ অনুভূতি কাজ করছে মোস্তাফিজের। ঘণ্টাখানেক আগে সেই অনুভূতি নিজের ফেসবুক ভাগাভাগি করেছেন বাঁহাতি পেসার।

আইপিএল খেলতে গিয়ে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে ছিলেন না মোস্তাফিজ। মঙ্গলবার ১২ দিনের কোয়ারেন্টিন শেষে অনুশীলনে ফিরেছেন তিনি। তবে ফেরাটা একদমই মধুর হয়নি তার। মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির বাগড়ায় ঠিকমতো অনুশীলন করতে পারেননি তিনি। বৃষ্টি নামার আগে-পরে মিলিয়ে ২০ মিনিটের মতো অনুশীলন করতে পেরেছেন মোস্তাফিজ।

তবে যতক্ষণ মাঠে ছিলেন উজ্জ্বীবিত মোস্তাফিজকেই দেখা গেছে। মাঠে সতীর্থদের সঙ্গে নানা খুনসুটি করেছেন। কিছুক্ষণ ফুটবল খেলেই বৃষ্টির বাগড়ায় মোস্তাফিজের প্রথম দিনের অনুশীলন শেষ হয়। জাতীয় দলে ফিরে শিহরিত মোস্তাফিজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন করা সব সময় বিশেষ অনুভূতির জন্ম দেয়।’

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সাকিব-মোস্তাফিজদের অনুশীলন শুরু হবে। আরও একদিন অনুশীলন করে শুক্রবার বিকেএসপিতে নিজেদের মধ্যে একটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

আইপিএল স্থগিত হওয়ার পর ভারত থেকে গত ৬ মে দেশে ফেরেন মোস্তাফিজ। ফেরার পর হোটেলে দুই সপ্তাহের জন্য কোয়ারেন্টাইনে গিয়েছিলেন তিনি। কোয়ারেন্টাইন শেষ হওয়ার কথা ছিল ২০ মে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি নিয়ে দুই দিন আগেই অনুশীলনে ফিরেছেন এই বাঁহাতি পেসার।

/আরআই/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের