ফিলিস্তিনের সঙ্গে আছেন মোস্তাফিজ-তাসকিনরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২১, ১২:২৯আপডেট : ২০ মে ২০২১, ১২:২৯

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সরব বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। মুশফিকুর রহিম-রুবেল হোসেনদের পর ফিলিস্তিনের পক্ষে কথা বললেন মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান ও তাসকিন আহমেদ।

বুধবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন মোস্তাফিজ। ফিলিস্তিনের পতাকার ছবি দিয়ে তিনি ক্যাপশন করেছেন, ‘আমি ফিলিস্তিনের সঙ্গে আছি।’

সাব্বির তার অফিসিয়াল ফেসবুক পেজে ‘সেভ প্যালেস্টাইন’ লেখা উত্তোলিত মুষ্টিবদ্ধ হাতের ছবি দিয়েছেন। এর ক্যাপশনে লেখা ছিল, ‘আমি সাব্বির রহমান, বাংলাদেশ থেকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াচ্ছি।’ তাসকিনও দিয়েছেন একই পোস্ট, ‘আমি তাসকিন আহমেদ, বাংলাদেশ থেকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াচ্ছি।’

অফস্পিনিং অলরাউন্ডার আরাফাত সানি তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘দেখে ভালো লাগছে আমাদের ক্রিকেটাররা ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাচ্ছেন।’

সাবেক ক্রিকেটার নাফিস ইকবালও ফেসবুকের মাধ্যমে জানিয়েছেন তিনি আছেন নির্যাতিত এইসব মানুষদের সঙ্গে, ‘আমি বাংলাদেশি। আমি ফিলিস্তিনের সঙ্গে আছি।’

ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সাম্প্রতিক সংঘাত দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। এর অবসানের ইঙ্গিতও খুব সামান্য। এখন পর্যন্ত এই হামলায় ২১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৬১ শিশু ও ৩৬ নারী রয়েছেন। অন্যদিকে গাজা থেকে হামাসের রকেট হামলায় ইসরায়েলের দুই শিশুসহ ১০ জন নিহত হয়েছে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের