তীব্র গরমে সিরিজ, আদর্শ কন্ডিশন নয় বলছেন মুশফিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২১, ১৭:৩৬আপডেট : ২৪ মে ২০২১, ১৭:৪০

পুরো দেশে চলছে তাপদাহ। এই অবস্থায় কিছুক্ষণের জন্য বাইরে থাকাটাই খুব কঠিন। সেখানে ৮ ঘণ্টা মাঠে ক্রিকেট খেলাও তো বেশ কষ্টসাধ্য ব্যাপার! প্রথম ওয়ানডেতে যার প্রভাব পড়তেও দেখা গেছে। প্রচুর ঘামের কারণে পেশীর ক্র্যাম্প হয়েছিল মোস্তাফিজুর রহমানের। তাই এমন কন্ডিশনকে ক্রিকেটের জন্য আদর্শ হিসেবে দেখছেন না মুশফিকুর রহিম।

শ্রীলঙ্কাকে প্রথম ওয়ানডেতে ৩৩ রানে হারাতে অন্যতম ভূমিকা ছিল অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটসম্যানের। ৮৪ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনি।

তীব্র গরম নিয়ে পুরস্কার বিতরণী মঞ্চে মুশফিক বলেছেন, ‘সত্যি বলতে, এটা ক্রিকেটের জন্য আদর্শ কন্ডিশন নয়। শুধু গরম লাগা নয়, ভেতর থেকে অনেক কিছুই শুষে নেয় এমন কন্ডিশন। প্রচণ্ড হিউমিডিটি, অনেক ঘাম ঝরে। প্রতিটি বলে মনোযোগ ধরে রাখতে হয়।’

অথচ তীব্র গরমের মাঝেও ভালো করতে নিজেদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছেন মোস্তাফিজ, মিরাজ, সাকিবরা। সেজন্য সতীর্থদের কৃত্বিতও দিয়েছেন মুশফিক, ‘আমাদের ক্রিকেটারদেরই সব কৃতিত্ব, তারা খুব ভালো সামলেছে। বিশেষ করে বোলাররা- মিরাজ অসাধারণ ছিল, মোস্তাফিজ ও সাকিবও তাকে যোগ্যসঙ্গ দিয়েছে।’

আগে ব্যাটিং করে বাংলাদেশ দল সংগ্রহ করে ২৫৭ রান। মুশফিকের ৮৪ রান ছাড়াও তামিমের ৫২, মাহমুদউল্লাহর ব্যাট থেকে এসেছে ৫৪ রান। এমন ইনিংস খেলার পর মুশফিক জানালেন ব্যাটিংটা মোটেও সহজ ছিল না, ‘ব্যাটিংয়ের জন্য এই উইকেট খুব সহজ নয়। শুরতে লিটন ও সাকিবকে হারিয়ে আমরা একটু চাপে ছিলাম। তবে তামিম সেই সময় খুব ভালো ব্যাট করেছে, যে কারণে আমি সময় নিয়ে এগিয়ে যেতে পেরেছি। রিয়াদ (মাহমুদউল্লাহ) ভাইও খুব ভালো ব্যাট করেছেন। সব মিলিয়ে এটা ভালো ম্যাচ ছিল, কারণ লম্বা সময় পর আমরা ঘরের মাঠে ওয়ানডে ম্যাচ খেলেছি।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের