৫ নম্বরে ব্যাটিং করতে চান সাইফউদ্দিন!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২১, ২০:০০আপডেট : ২৪ মে ২০২১, ২০:০১

পেস বোলিং অলরাউন্ডার হিসেবে জাতীয় দলে নিয়মিত খেলছেন বয়সভিত্তিক ক্রিকেট থেকে উঠে আসা সাইফউদ্দিন। বেশিরভাগ ম্যাচেই ৮ নম্বর পজিশনে ব্যাটিং করেন। আর ওই পজিশনেই তিনি সবচেয়ে সফল ব্যাটসম্যান। মূলত ফিনিশার হিসেবেই সাইফউদ্দিনকে ব্যবহার করতে চায় টিম ম্যানেজমেন্ট। কিন্তু সাইফউদ্দিন আরও ওপরের দিকে ব্যাটিং করতেই আগ্রহী। সোমবার এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন এই অলরাউন্ডার।

ওয়ানডে ক্রিকেটে শেষ দিকে তিনটি পজিশনে ব্যাটিং করার অভিজ্ঞতা আছে সাইফউদ্দিনের। তবে ৮ নম্বরে ব্যাটিং করে সবেচেয় বেশি সফলতা পেয়েছেন। এই পজিশনে ১০ ম্যাচে ৩৫.২৬ গড়ে তার রান ১৭৮।

সাত নম্বর পজিশনে ৩ ম্যাচে ৪০ গড়ে সাইফউদ্দিনের রান ৮০। ৯ নম্বরে ৩ ম্যাচে ব্যাটিং করে ২৮.৫০ গড়ে সংগ্রহ করেছেন ৫৭ রান।

এর মধ্যে ৮ নম্বর পজিশনে সফল হলেও সাইফউদ্দিন ৫ নম্বর পজিশনেই ব্যাটিং করার আগ্রহের বিষয়টি উল্লেখ করেছেন, ‘অবশ্যই দল যেভাবে চাইবে সেভাবেই প্রস্তুত। সেটা আট নম্বর হোক বা সাত নম্বরে হোক। ব্যক্তিগতভাবে আমাকে প্রশ্ন করা হলে পাঁচ-ছয়ে ব্যাটিং করতে চাই। যদিও এটা সম্ভব না টিম কম্বিনেশনের কারণে। অনেক অভিজ্ঞ বড় ভাইরা আছে। যদি ধারাবাহিকভাবে খেলতে পারি ইনশাআল্লাহ সুযোগ আসবে।’

রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ১০ ম্যাচে ৪৯ রান খরচায় দুটি উইকেট নিয়ে দলের জয়ে অবদান রেখেছেন সাইফউদ্দিন। মোস্তাফিজ এক প্রান্তে ভালো বোলিং করায় সাইফউদ্দিনের কাজটা সহজ হয়েছে বলে জানালেন তিনি, ‘মোস্তাফিজ বিশ্বমানের বোলার। বোলিংয়ে পার্টনারশিপটা খুব গুরুত্বপূর্ণ। অপরপাশ থেকে যদি একজন বোলার ভালো আক্রমণে বল করতে পারে, অন্য প্রান্তের বোলারদের জন্য কাজটা সহজ হয়। গতকালকের (রবিবার) ম্যাচে আমার জন্য মোস্তাফিজ কাজটা সহজ করে দিয়েছেন।’

নিউজিল্যান্ড সফর ও ওয়েস্ট ইন্ডিজ সফরে সুযোগ হয়নি সাইফের। বাদ পড়ায় ভীষণ হতাশ ছিলেন তিনি। তবে এই সিরিজে হতাশাকে জেদে রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন এই অলরাউন্ডার, ‘রোজার মাসে অনেক কাজ করেছি। যদিও নিউজিল্যান্ড সিরিজ ছিল, ওয়েস্ট ইন্ডিজ হোম সিরিজ চলছিল। সুযোগটা পাচ্ছিলাম না। নিজের ভেতরে জেদ কাজ করেছে। চেষ্টা ছিল এই সিরিজে প্রথম থেকে খেলার। লক্ষ্য ঠিক করে বাড়ি থেকে এসেছিলাম। প্রথম ম্যাচে সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরতে পেরেছি। চেষ্টা করবো শেষ দুটি ম্যাচে এর ধারাবাহিকতা রাখতে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি