পাত্রী পাচ্ছেন না পাকিস্তানি ক্রিকেটার মুদাসসির, কারণটা কী?

স্পোর্টস ডেস্ক
২৪ মে ২০২১, ২০:৪১আপডেট : ২৪ মে ২০২১, ২০:৪১

নাম তার মুদাসসির গুজ্জার। পাকিস্তানের উদীয়মান ক্রিকেটার। গতবছর পিএসএলে’তে লাহোর কালান্দার্স দলে নির্বাচিত হয়েছেন। একদিক দিয়ে বলা যায় ছাড়িয়ে গেছেন দুনিয়ার তাবৎ ক্রিকেটারদের। সূচকটা হলো শারীরিক উচ্চতা। ৭ ফুট ৯ ইঞ্চি লম্বা মুদাসসির। উটকো ঝামেলা তো পোহাতে হচ্ছেই, সম্প্রতি পড়েছেন নতুন বিপদে। বিয়ের জন্য পাত্রী পাচ্ছেন না তিনি!

মুদাসসিরের বড় আশা, তার মা-বাবা ঠিকই জুটি গড়ে দেবেন তার। ডেইলি পাকিস্তানের সঙ্গে আলাপকালে এমনটি বলেছেন দীর্ঘদেহী এ ক্রিকেটার।

এরইমধ্যে কয়েকজন পাত্রী দেখা শেষ। কিন্তু ২২ বছর বয়সী ‍গুজ্জারের সঙ্গে ‘লংটাইম’ পার্টনারশিপ গড়ার মতো কাউকে পাননি তার বাবা-মা।

এদিকে লম্বা হওয়ায় প্রতিদিনই কিছু না কিছু বিড়ম্বনা পোহাতে হচ্ছে মুদাসসির গুজ্জারকে। বাইরে গেলে আশপাশের লোকজন ভিড় জমায়। সেলফি তোলে বেশ কসরত করে। হাসিমুখে মেনে নিচ্ছেন সব। মেজাজ ঠিক রাখতে না পারলে যদি আবার পাত্রী না মেলে! কেউ কেউ ট্রল করে বসেন সবার সামনে। তবে কষ্ট পেলেও দেখেশুনে ওসব ‘নো-বল’ ছেড়ে দেন গুজ্জার।

অতিরিক্ত উচ্চতা নিয়েও ক্রিকেট ভালো খেলছেন দেখে জায়গা পেয়েছেন বড় দলে। তবে তার জুতো থেকে শুরু করে ব্যাটিংয়ের প্যাড পর্যন্ত অর্ডার দিয়ে বানাতে হয়। ডাক্তাররা বলছেন এটা হরমোনজনিত রোগ। তবে রোগ হলেও আপাতত কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই তার।

মুদাসসির আবার বাস্কেটবলও পছন্দ করেন। দীর্ঘদেহী হওয়ার সুযোগটা সেখানে ভালোমতো কাজে লাগাতে পারলেও বেছে নিয়েছেন ক্রিকেটকেই। আপাতত পিএসএল-এ খেললেও ভবিষ্যতে জাতীয় দলে খেলতে আগ্রহী। বিশ্বের দীর্ঘদেহী বোলার হিসেবে নামটা গিনেসে ওঠাতে পারলেই এখন বর্তে যাবেন।

/টিএ/এফএ/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান